শিয়ালদহ স্টেশনে বিকল টিকিটের মেশিন, হুড়োহুড়িতে লাটে সোশ্যাল ডিসট্যান্স

স্টাফ রিপোর্টার, কলকাতা: শিয়ালদহ সাউথের টিকিক কাউন্টার সামনে সারি সারি অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন। কিন্তু প্রত্যেকটি মেশিনই বিকল বলে অভিযোগ যাত্রীদের। এর ফলে হুড়োহুড়িতে শিকেয় উঠেছে সোশ্যাল ডিসট্যান্স।

প্রায় সাড়ে ৭ মাস পর রাজ্যে চালু হল লোকাল ট্রেন। বুধবার ভোররাত থেকেই হাওড়া, শিয়ালদহ এবং খড়্গপুর ডিভিশনে শুরু হয়েছে রেল পরিষেবা। এদিন সকাল থেকেই হাওড়া ও শিয়ালদহ স্টেশনের টিকিট কাউন্টারে দেখা গিয়েছে যাত্রীদের লম্বা লাইন। যদিও অন্যান্য স্টেশনগুলি তুলনামূলক ফাঁকাই ছিল। করোনা সুরক্ষাবিধির কথা মাথায় রেখে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে প্রত্যেক স্টেশনে। অধিকাংশ জায়গায় যাত্রীরাও সুরক্ষাবিধি মেনে চলছেন। গোটা প্রক্রিয়ায় কড়া নজরদারি চালাচ্ছে রেল পুলিশ এবং রাজ্য প্রশাসন।

পূর্ব ঘোষিত সময়সূচী অনুযায়ী এদিন ভোর ৩.৫৪ মিনিটে প্রথম ডায়মন্ড হারবার লোকাল শিয়ালদহ ছাড়ে হাওড়া থেকে ভোর চারটার সময় ব্যান্ডেল ও দশ মিনিট বাদে বর্ধমান মেন ও কর্ড ছাড়ে।

উল্লেখ্য, রাজ্যের তরফে লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানোর আর্জি জানানো হয়েছিল। সেই অনুরোধ মেনে শিয়ালদহ ডিভিশনে ৪৫ শতাংশের মতো ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। একইভাবে হাওড়া ডিভিশনে ২০২ টি ট্রেন চলবে। পূর্ব রেলর তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার থেকে শিয়ালদহ ডিভিশনে মোট ৪১৩ টি ট্রেন চলবে। করোনাভাইরাসের আগে সেই সংখ্যাটা ছিল ৯১৫ টি। করোনা পরিস্থিতিতে শিয়ালদহ উত্তর বা মেন শাখায় (চক্ররেল মিলিয়ে) ২৭০ টি ট্রেন চলবে।শিয়ালদহ দক্ষিণ শাখায় আবার ১৪৩ টি ট্রেন চলবে।

অন্যদিকে, পূর্ব রেলের হাওড়া ডিভিশনে চলবে ৪০৭ টি ট্রেন চলত। বর্তমান পরিস্থিতিতে ২০২ টি ট্রেন চলবে।পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, গত বছর ১ জুলাইয়ের সময়সারণী অনুযায়ী ট্রেন চলবে।

The post শিয়ালদহ স্টেশনে বিকল টিকিটের মেশিন, হুড়োহুড়িতে লাটে সোশ্যাল ডিসট্যান্স appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2UcNCiG
إرسال تعليق (0)
أحدث أقدم