মুহরৎ ট্রেডিংএ রেকর্ড উচ্চতায়‌ সেনসেক্স নিফটি

মুম্বই:দেওয়ালির দিনে বিশেষ মুহরৎ ট্রেডিং এ রেকর্ড উচ্চতায়‌ পৌঁছল দুই সূচক সেনসেক্স নিফটি। হিন্দু ক্যালেন্ডার অনুসারে সম্বৎ ২০৭৬ শেষ হয়েছে গতকাল শুক্রবার। আজ শনিবার সন্ধ্যেবেলায় বিশেষ মুহরৎ ট্রেডিং হল স্টক এক্সচেঞ্জে। যার ফলে বাজারে হিন্দু ক্যালেন্ডারের সূচনা বা মুহরৎ হল সম্বৎ ২০৭৭ এর। এজন্য বিশেষ এক ঘন্টার প্রতীকী লেনদেন হয় সন্ধ্যে ৬টা ১৫ থেকে সন্ধ্যে ৭টা ১৫ পর্যন্ত।

এদিন বাজার বন্ধের সময় সেনসেক্স ১৯৫ পয়েন্ট বা ০.৪৬ শতাংশ উঠে রেকর্ড উচ্চতায় বাজার বন্ধ হল ৪৩,৬৩৮ পয়েন্টে। অন্যদিকে নিফটি ৫১ পয়েন্ট ০.৪০ শতাংশ বেড়ে বাজার বন্ধের সময় ১২৭৭১ পয়েন্টে অবস্থান করছে। তবে এদিনের এই এক ঘন্টার বিশেষ সেশনে একসময় সেনসেক্স পৌঁছে গিয়েছিল ৪৩৮৩১ পয়েন্টে এবং নিফটি ১২৮০০ স্তর ছাড়িয়ে গিয়েছিল।

ব্রোকারদের মতে, বাজারে লগ্নিকারীদের মধ্যে সক্রিয়তা বাড়লো, তারা তাদের খাতা খুললেন সম্বৎ২০৭৭ এর জন্য। প্রথাগতভাবে লগ্নিকারী এবং ব্রোকাররা এদিন লেনদেন শুরু করার আগে তাদের হিসেবের খাতা এবং নগদের সিন্দুকে পুজো সারেন এবং লক্ষ্মী গণেশের পুজো করা হয়।

এদিন সেনসেক্সের ২২টি শেয়ারের দাম বেড়েছে। বিএসইতে সবক্ষেত্রেই সূচক বেড়েছে। মিডক্যাপ এবং স্মল ক্যাপ উভয় সূচকই উপরে উঠেছে। ১৬৩টি শেয়ার এদিন ৫২ সপ্তাহের সর্বোচ্চ পয়েন্টে গিয়েছে।

The post মুহরৎ ট্রেডিংএ রেকর্ড উচ্চতায়‌ সেনসেক্স নিফটি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/35yZaU5
إرسال تعليق (0)
أحدث أقدم