আজ সন্ধ্যায় শেয়ারবাজারে বিশেষ মুহরৎ ট্রেডিং

মুম্বই: হিন্দু ক্যালেন্ডার অনুসারে সম্বৎ২০৭৬ শেষ হয়েছে গতকাল শুক্রবার। আজ শনিবার সন্ধ্যেবেলায় বিশেষ দেওয়ালি মুহরৎ ট্রেডিং হবে স্টক এক্সচেঞ্জে। যারফলে বাজারে হিন্দু ক্যালেন্ডারের সূচনা বা মুহরৎ২০৭৭ হবে।

এজন্য বিশেষ এক ঘন্টার প্রতীকী লেনদেন হবে। যা হবে সন্ধ্যে ৬টা ১৫ থেকে সন্ধ্যে ৭টা ১৫ পর্যন্ত। এদিন দেওয়ালি উপলক্ষে শেয়ারবাজার বন্ধ থাকে। তবে প্রথাগতভাবে নতুন বর্ষের সূচনা উপলক্ষে এক ঘন্টার প্রতীকী লেনদেন হয়। এই বছর বিএসই এবং এনএসই দুই স্টক এক্সচেঞ্জে আজ ১৪ নভেম্বর এই বিশেষ লেনদেন চলবে সন্ধ্যে ৬টা ১৫ থেকে সন্ধ্যে ৭টা ১৫ পর্যন্ত। এজন্য এদিন প্রি ওপেন মুহরৎ শেষন ধার্য করা হয়েছে সন্ধ্যে ৬:০০ থেকে ৬:০৮ পর্যন্ত এবং পোস্ট ক্লোজিং মুহরৎ শেষনের সময় ধার্য করা হয়েছে সন্ধ্যে ৭:২৫থেকে ৭:৩৫ পর্যন্ত। প্রতিবছর সন্ধ্যের দিকে এই বিশেষ লেনদেনের ব্যবস্থা হলেও সময়ের তারতম্য ঘটে সেই বছরের দেওয়ালির সাপেক্ষে শুভক্ষণের উপর নির্ভর করে। অর্ধশতাব্দীর বেশি সময় ধরে দেওয়ালির দিনে এই মুহরৎ ট্রেডিং হয়ে আসছে। ১৯৫৭ সাল থেকে বিএসইতে এবং ১৯৯২ সাল থেকে এনএসইতে দেওয়ালির দিনের বিশেষ লেনদেন চালু হয়। ধরা হয় এই মুহরৎ ট্রেডিংএর সময় গ্রহ নক্ষত্রগুলি এমন অবস্থায় থাকে যাতে গোটা সম্বত‌ লগ্নিকারীদের জন্য সৌভাগ্যের হয়।লগ্নিকারী এবং ব্রোকাররা সাধারণত দীর্ঘমেয়াদী সেন্টিমেন্ট নিয়ে মুহরৎ ট্রেডিংএর সময় নানা ভালো দামি শেয়ার কেনেন। এদিন তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় এমন শেয়ারও কেনা হয় যা ভাবা হয় তাদের পরবর্তী প্রজন্মের কাছে বংশপরম্পরায় রাখা থাকবে। ।

The post আজ সন্ধ্যায় শেয়ারবাজারে বিশেষ মুহরৎ ট্রেডিং appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2UENSYd
إرسال تعليق (0)
أحدث أقدم