স্টাফ রিপোর্টার, জলপাইগুড়ি : করোনার অ্যান্টিজেন টেস্ট করাতে এসে সাধারণ মানুষের সঙ্গে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হল জলপাইগুড়ির সাংসদকেও।
শনিবারের এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন হাসপাতালে করোনা পরীক্ষা করাতে আসা রোগী ও তাঁদের আত্মীয়রা। তাঁদের সকলেরই অভিযোগ, সকাল আটটা থেকে প্রায় দেড়টা পর্যন্ত দাঁড়িয়ে থেকেও করোনার অ্যান্টিজেন টেস্ট করাতে পারছেন না। চিকিৎসক ও নার্স থেকে শুরু করে কেউই তাঁদের সঠিকভাবে সহায়তা করছেন না বলে অভিযোগ।
জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডাঃ জয়ন্তকুুুমার রায় জানান, তাঁদের সংগঠনের জেলা সভাপতি বাপী গোস্বামীকে নিয়ে করোনার অ্যান্টিজেন টেস্ট করানোর জন্য হাসপাতালে এসেছিলেন তিনি। কিন্তু দীর্ঘ কয়েক ঘন্টা অপেক্ষা করেও মানুষ সঠিক সময়ে হাসপাতালে করোনার অ্যান্টিজেন টেস্ট করাতে পারছেন না বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, “এই ঘটনা প্রমাণ করছে রাজ্যের বেহাল স্বাস্থ্য পরিষেবা।” হাসপাতালের সহকারী সুপার ডাঃ সুস্নাত রায় বলেন, “মানুষের সমস্যাগুলো খতিয়ে দেখে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে।”
The post করোনা টেস্ট করাতে এসে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে, সরকারি হাসপাতালের পরিষেবায় ক্ষুদ্ধ সাংসদ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/35tTHxD