নয়াদিল্লি: আজকের দিনে মোবাইল ছাড়া চলা কার্যত অসম্ভব। আর সেই কারণে ইতিমধ্যে ভারতের বাজারে একের পর এক কোম্পানি নিয়ে এসেছে নিত্য নতুন ধরনের মডেল। যা সুবিধা দিয়েছে সাধারণ মানুষকে।
এমনকি করোনা পরবর্তী সময়েও একের পর এক মডেলের ফোন বাজারে নিয়ে এসেছে বেশ কিছু কোম্পানি। যার সুবিধা পেয়েছে সাধারণ মানুষজন। তবে অল্প দামের মধ্যে ফোনের ক্ষেত্রে অনেক সময়েই অসুবিধাতে পরতে হয়।
তবে মাত্র ১৫ হাজারের মধ্যে বেশ কিছু কোম্পানি নিয়ে এসেছে নতুন ধরনের কিছু ফোন। গ্রাহকদের জন্য রয়েছে realme narzo 20 pro. এই ফোনের দাম রাখা হয়েছে ১৪৯৯৯ টাকা। এই ফোনে রয়েছে ৬.৫০ ইঞ্চি ডিসপ্লে। তার সঙ্গে রয়েছে mediatek helio g95 processor। রয়েছে উন্নত ব্যাটারি।
এছাড়া রয়েছে realme 7 ফোন। এই ফোনের দাম রাখা হয়েছে ১৪৯৯৯ টাকা। এতে রয়েছে ৬.৫০ ইঞ্চি ডিসপ্লে। সঙ্গে রয়েছে উন্নত প্রসেসরের সুবিধা। এছাড়া রয়েছে motorola moto g9. এই ফোনের দাম রাখা হয়েছে ৯৯৯৯ টাকা।
অন্যদিকে রয়েছে redmi note 9 ফোন। শাওমির অন্যতম জনপ্রিয় ব্র্যান্ডের এই ফোন অল্প দামের মধ্যে গ্রাহকেরা পাবেন। পাশপাশি রয়েছে একাধিক সুবিধা। মাত্র ১০৯৯৯ টাকাতে পাওয়া যাবে এই ফোন।
এছাড়া রয়েছে বেশ কিছু ফোন। যা অল্প দামের মধ্যে পাওয়া যাবে। রয়েছে realme 6i ফোন। এই ফোন পাওয়া যাবে মাত্র ১৩৯৯৯ টাকাতে। অর্থাৎ অল্প দামের মধ্যে এবারে এই ধরনের ফোন নিয়ে আসার ফলে সুবিধা পাবে সাধারণ মানুষজন।
The post ভারতের বাজারে ১৫ হাজারের মধ্যে সেরা ফোন কোনগুলি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/36FH7Ld