নয়াদিল্লি: উইপ্রোর প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান আজিম প্রেমজি ২০২০ সালের মহৎ ভারতীয়দের তালিকায় শীর্ষে। সারা বছরে ৭৯০৪ কোটি টাকা দান করেছেন তিনি। গড়ে প্রতিদিন তার দানের পরিমাণ ২২ কোটি টাকা।
এডেলগিভ হিউরান ইন্ডিয়া সংস্থা মহৎ উপকারী ভারতীয়দের তালিকা তৈরি করেছে। তা জানাচ্ছে কোভিড মোকাবিলা করার জন্য আজিম প্রেমজি ফাউন্ডেশন উইপ্রো এবং উইপ্রো এন্টারপ্রাইজেস ১১২৫ কোটি টাকা দানের প্রতিশ্রুতি দিয়েছিলেন এপ্রিল মাসে। তার সঙ্গে রয়েছে উইপ্রো বার্ষিক সামাজিক দায়িত্ব পালন করার পাশাপাশি প্রেমজি ফাউন্ডেশন নিয়মিত সমাজসেবামূলক কাজে দান করে থাকেন।
হিউরান ইন্ডিয়ারম্যানেজিং ডিরেক্টর এবং মুখ্য গবেষক আনাস রহমান জুনায়েদ জানিয়েছেন, ভারতীয় হিতৈষীদের কাছে আজিম প্রেমজি একজন আদর্শ ব্যক্তিত্ব এবংতিনি অন্যান্য ব্যবসায়ীদের সমাজসেবার কাজে অনুপ্রাণিত করেন।
এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন এইচসিএল টেকনলোজি শিভ নাদার। তার দানের পরিমাণ ৭৯৫ কোটি টাকা। তৃতীয় স্থানে রয়েছেন এশিয়ার সবথেকে ধনী তথা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। তার দানের অংক ৪৫৮ কোটি টাকা।
এরপর চতুর্থ স্থানে রয়েছেন কুমার্মঙ্গলাম বিড়লা ২৭৬ কোটি টাকা সমাজসেবামূলক কাজে দান করেন। পঞ্চম স্থানে থাকা বেদান্ত গোষ্ঠীর চেয়ারম্যান অনিল আগরওয়ালের দানের পরিমাণ ২১৫ কোটি টাকা।
The post প্রতিদিন দান করেন ২২ কোটি, মহৎ ভারতীয়দের তালিকায় শীর্ষে আজিম প্রেমজি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/32B5w3g