সেনসেক্সের নতুন রেকর্ড

মুম্বই: সূচকের উত্থান অব্যাহত। এই নিয়ে টানা আট দিন ধরে শেয়ার সূচক উঠছে। বুধবার দিনের শেষে সেনসেক্স নতুন রেকর্ড উচ্চতায়। দিনের শেষে বিএসই সেনসেক্স ৩১৬ পয়েন্ট উঠে অবস্থান করছে ৪৩,৭০৮ পয়েন্টে। এর আগে দিনের শেষে রেকর্ড ছিল ৪৩,৫৯৪ পয়েন্ট।অন্যদিকে নিফটি ১১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে নতুন রেকর্ড উচ্চতা ১২,৭৪৯ পয়েন্টে।

এদিন সেনসেক্সের যেসব সংস্থার শেয়ারের দাম বেড়েছে সেগুলির মধ্যে রয়েছেন, টাাটা স্টিল, অ্যাক্সিস ব্যাংক, বাজাজ ফিনসার্ভ, আইটিসিি কোটাক ব্যাংক এবং সান ফার্মা যাদের শেয়ারের দাম বেড়েছে ৭.৩৯ শতাংশ পর্যন্ত।

অন্যদিকে যেসব সংস্থার শেয়ারের দাম কমেছে তাদের মধ্যে রয়েছেন ইন্ডাসইন্ড ব্যাংক, রিলায়েন্স, টাইটান, এশিয়ান পেইন্টস, হিন্দুস্তান ইউনিলিভার এবং এইচডিএফসি ব্যাংক
যাদের দাম কমেছে ৫.৬২ শতাংশ পর্যন্ত।

এদিন বাজারে কিছুটা ওঠানামা ছিল কারণ অনেকেই মুনাফার টাকা ঘরে তুলতে শেয়ার বেচতে দেখা গিয়েছে। তবে বিহার ভোটে এনডিএর জয় এদিন শেয়ার সূচকে এক্সট্রা অক্সিজেন দিয়েছে।

The post সেনসেক্সের নতুন রেকর্ড appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/35nyxBu
إرسال تعليق (0)
أحدث أقدم