হেলসিংকি: করোনায় আক্রান্ত গোটা বিশ্ব। দেখতে-দেখতে বছর শেষ হতে চললেও সংক্রমণের রেশে লাগাম পড়েনি এতটুকু। বরং দিন যতই যাচ্ছে ততই বাড়ছে উদ্বেগ। আর এই অবস্থায় দ্রুত করোনা সংক্রমিত রোগীদের শনাক্ত করতে এবার স্নিফার ডগদের ময়দানে নামাচ্ছেন বিশেষজ্ঞরা।
প্রভুভক্ত ও প্রশিক্ষণপ্রাপ্ত কুকুররাই সন্ধান দেবে করোনা রোগীদের। এমনই দাবি বিশেষজ্ঞদের। সম্প্রতি একটি গবেষণায় ফিনল্যান্ডের বিজ্ঞানীরা দাবি করেছেন, ল্যাবরেটরিতে প্রশিক্ষণপ্রাপ্ত স্নিফার ডগগুলি করোনা সংক্রমিত রোগীদের চিহ্নিত করার ক্ষেত্রে দারুণ কাজে দিচ্ছে।
কারণ, কোনও ব্যক্তি করোনা সংক্রমিত হলে তাঁর স্বাদ,গন্ধ,বর্ণ ইত্যাদি লোপ পায়। প্রভুভক্ত এই জীব সহজেই করোনা আক্রান্তদের হদিশ দিতে পারে।

জানা গিয়েছে, বাইরে থেকে আসা কোনও ব্যক্তি করোনা সংক্রমিত কিনা তা জানতে ফিনল্যান্ডের হেলসিংকি বিমানবন্দরে যাত্রীদের পরীক্ষা করার জন্য এই স্নিফার ডগ মোতায়েন করা হয়েছে। কুকুর বছরের পর বছর ধরে নানা অসাধ্য সাধন করতে বিভিন্ন দেশের প্রশাসনকে সাহায্য করে চলেছে। এবার করোনা রোগীদেরও ঘ্রাণ-শক্তি দিয়ে চিহ্নিত করছে কুকুর।
ছয়টি স্নিফার কুকুরকে এই বছরের শুরুতে লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিন দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।
করোনা আক্রান্তকে শনাক্ত করার কাজে ব্যবহার করতে পারা যায় কিনা তা দেখার জন্যই প্রশিক্ষণ দেওয়া হয় কুকুরগুলিকে। তবে করোনা সংক্রমিতদের খুঁজে বের করতে এই স্নিফার ডগগুলিকে এখনই ব্যবহার করা হবে কিনা সেই বিষয়ে স্পষ্ট ভাবে কিছু জানাননি বিজ্ঞানীরা।
The post করোনার গ্রাসে বিশ্ব, এবার আক্রান্তদের হদিশ দেবে স্নিফার ডগ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2I6aXzY