কলকাতা: বঙ্গ-সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তখনই কলকাতা-সহ রাজ্য জুড়ে সিবিআই ও আয়কর দফতরের অফিসারদের হানা। এই নিয়েই এবার কটাক্ষ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রকে বিঁজদে মমতার কটাক্ষ, ‘কী প্ল্যান রে বাবা’।
দলীয় কর্মসূচিতে তিন দিনের বাংলা সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির অন্থয়ম শীর্ষ নেতা নেতা অমিত শাহ। প্রথম দিনের সফরেই অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকে রাজ্যজুড়ে তল্লাশি অভিযান চালায় সিবিআই ও আয়কর দফতর৷ গরু পাচার কাণ্ডের তদন্তে নেমে কলকাতার ৪ জায়গায় তল্লাশি চালাল সিবিআই আধিকারিকরা৷
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের ২০ থেকে ২৫ জন অফিসার, চারটি দলে ভাগ হয়ে এক নির্মাণ ব্যবসায়ীর ফ্ল্যাট-সহ ৪ জায়গায় তল্লাশি হয়৷ এর মধ্যে মানিকতলা মেন রোডে একটি অভিজাত আবাসন রয়েছে৷ সেখানকার ১৪ তলায় হানা দেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা৷
একইসঙ্গে আয়কর দফতরের আধিকারিকেরা হানা দিল দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া, রাণীগঞ্জের বিভিন্ন এলাকায়৷ এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বাঁকুড়ায় নিমন্ত্রণ খেতে এসেছেন, আর সেদিনই আধা সামরিক বাহিনী নিয়ে তল্লাশি হচ্ছে শুনছি- আসানসোল,পুরুলিয়া,দূর্গাপুর৷ রাজ্য পুলিশকে কিছু না জানিয়েই৷ ‘কী প্লান রে বাবা’৷
অন্যদিকে এর আগে গরুপাচারকাণ্ডে বিএসএফের যে আধিকারিকের নাম উঠে এসেছে তার বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু তথ্য পেয়েছে সিবিআই। সেই সব তথ্যের ভিত্তিতেই বৃহস্পতিবার তল্লাশি অভিযান বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর৷
প্রসঙ্গত, সিবিআই এনামুল হক, সীমান্ত রক্ষী বাহিনীর এক কমান্ডান্ট, তাঁর ছেলে-সহ সামীন্ত রক্ষী বাহিনীর একাধিক আধিকারিক এবং শুল্ক দফতরের আধিকারিকদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই দায়ের করা মামলা মোতাবেক শুরু হয় তদন্ত।
তদন্তে নেমে জানা যায়, সীমান্ত রক্ষী বাহিনীর একাধিক পদস্থ আধিকারিক এনামুলের কাছ থেকে বিপুল টাকা নিয়ে বেআইনি গবাদি পশু পাচারের কারবারে সহযোগিতা করেছেন।
The post শাহের সফরের মাঝেই রাজ্যে সিবিআই হানা, ‘কী প্ল্যান রে বাবা’, কটাক্ষ মমতার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3exLMCA