নয়াদিল্লি: ফের এক নয়া মিসাইল পরীক্ষা করল ভারত। ওডিশা উপকূল থেকে সফল উৎক্ষেপণ করা হল সেই মিসাইলের। শুক্রবার এই মিসাইল পরীক্ষা হয়।
পাইলটবিহীন একটি এয়ারক্রাফটে গিয়ে আঘাত করে ওই মিসাইল। শুক্রবার বিকেল ৩ টে ৫০ মিনিটে চাঁদিপুর থেকে ওই মিসাইল ছোঁড়া হয়। এই সাফল্যের পরই বাণিজ্যিকভাবে এই মিসাইল তৈরির প্রক্রিয়া শুরু হতে চলেছে। মিডিয়াম রেঞ্জে বিমানটিকে আঘাত করে এই মিসাইল।
নয়া এই মিসাইল চলন্ত অবস্থায় লক্ষ্য স্থির করতে পারে ও সঠিক টার্গেটে আঘাত করতে পারে। ভারতীয় সেনার এয়ার ডিফেন্সের জন্যই মূলত এই মিসাইল তৈরি হয়েছে।
The post চলন্ত অবস্থায় লক্ষ্যবস্তু খুঁজে বের করতে পারে মিসাইল, সফল পরীক্ষা ভারতের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/36EaEEU