মুসলিম মহিলাদের হাতে তৈরি কালী পূজিতা হন এখানে

স্টাফ রিপোর্টার, তমলুক: চলছে উৎসবের মরসুম। আর সামনেই দিওয়ালি। দীপাবলি মানেই আলোর রোশনাই রাঙিয়ে তুলতে প্রস্তুত আট থেকে আশি সবাই। দীপান্বিতা অমাবস্যায় পূজিত হন শ্যামা কালী। সারারাত দীপ জ্বালিয়ে কালী পুজোর আনন্দে মাতোয়ারা হন সবাই।

কিন্তু মাটির ওই চিন্ময়ী রূপ কার হাতে তৈরি হয় কারও জানা নেই বা কারোর জানার বিশেষ কৌতুহলও সচারচর চোখে পড়ে না । মাটির এই চিন্ময়ী রূপ কে প্রাণ প্রতিষ্ঠা করে দেবদেবী হিসেবে পুজে করা হয়।

পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার কেশববাড় গ্রামে মুসলিম সম্প্রদায়ের মহিলাদের হাতে তৈরি হচ্ছে কালীর চিন্ময়ী প্রতিমা। শুধু কালী প্রতিমা নয়, সারা বছর ধরে এখানে চলে কখনও কালী, দূর্গা, বিশ্বকর্মা,সরস্বতী,লক্ষী সমস্ত দেবদেবীর মূর্তি তৈরি করেন এই মুসলিম সম্প্রদায়ের মানুষেরা।

মৃৎশিল্পী পুষ্পিতা চিত্রকরের কথায়, তাদের পূর্বপুরুষ থেকেই তারা মাটির মূর্তি তৈরি করে থাকেন। যেটার উপরে নির্ভর করে তাদের উপার্জন হবে সেই কাজটাই তারা করেন। এখানে কোনো জাতী,ধর্ম, বর্ণ দেখিনা। সারা বছর অপেক্ষায় থাকে তারাএই দিনগুলোর জন্য তারা দুর্গা ঠাকুর,কালি ঠাকুর পুজো দেখতে যাই। কিন্তু অন্য সময় যে হারে ঠাকুর তৈরি করে থাকেন, অর্ডার আসে,এবছর করোনা মহামারীর জন্য অনেক কম ঠাকুরের অর্ডার এসেছে।

সারাবছরের রুটি রোজগার বলতে তাদের ওই মাটির মুক্তি গুলিই। এ বছর তাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। শত অসুবিধার মধ্যে হলেও তারা আগে থেকেই কালী ঠাকুরের মূর্তি তৈরি করতে শুরু করেদিয়েছেন।

পরে অবশ্য আরও অর্ডার আসা শুরু হয়েছে। ঠিক ভাবে বলা যাছে না কতগুলো ঠাকুর বিক্রি হয়েছে,আর কতগুলো ঠাকুর রয়েও যাবে।একটি সংশয় মনে দানা বেঁধেছে। আলোর উৎসবের সাথে সাথে মা কালী যেন করোনা মহামারী কে দূর করে দেন এই প্রার্থনা করেন পাঁশকুড়া কেশববাড়ের চিত্রকর পাড়ার মৃৎশিল্পীরা।

The post মুসলিম মহিলাদের হাতে তৈরি কালী পূজিতা হন এখানে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/32Ge0q0
إرسال تعليق (0)
أحدث أقدم