অত্যাধুনিক লাইট এন্ড সাউন্ড সিস্টেম, নতুনরূপে আত্মপ্রকাশ করল দক্ষিণেশ্বর কালী মন্দির

প্রতীতি ঘোষ, ব্যারাকপুর : মুখ্যমন্ত্রীর হাত ধরে নবান্ন থেকে অত্যাধুনিক লাইট এন্ড সাউন্ড সিস্টেমের উদ্বোধনের পরই নতুনরূপে আত্মপ্রকাশ করল আন্তর্জাতিক তীর্থক্ষেত্র দক্ষিণেশ্বর কালী মন্দির। মন্দির প্রাঙ্গণে নবরূপে সজ্জিত ঐতিহাসিক দক্ষিণেশ্বর মন্দিরের লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেমের সূচনা করলেন সাংসদ সৌগত রায়।

রাজ্য সরকারের ১৯ কোটি ৭৫ লক্ষ টাকা খরচ করে দক্ষিণেশ্বর মন্দিরে উদ্বোধন হল লাইট এন্ড সাউন্ড সিস্টেমের । একই সঙ্গে দক্ষিণেশ্বর কালী মন্দিরকে অত্যাধুনিক মানের আলোর মালায় সাজিয়ে নতুন রূপে আলোকিকরণ করা হল ।

সামনেই দীপাবলি আলোর উৎসব । তার আগে নতুন মুকুট আন্তর্জাতিক তীর্থ ক্ষেত্র দক্ষিণেশ্বর মন্দিরের শিরোপায় । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে দক্ষিণেশ্বর মন্দিরের লাইট এন্ড সাউন্ড সিস্টেম উদ্বোধন করেন । দক্ষিণেশ্বর মন্দিরে সেই পদ্ধতির সূচনা হয় মঙ্গলবার সন্ধ্যায় ।

দমদম কেন্দ্রের সাংসদ অধ্যাপক সৌগত রায়, মন্দির কমিটির প্রধান কুশল চৌধুরী, কামারহাটি পুরসভার পৌরপ্রশাসক গোপাল সাহা, মদন মিত্র প্রত্যেকেই এদিন দক্ষিণেশ্বর কালী মন্দিরে উপস্থিত থেকে লাইট এন্ড সাউন্ড সিস্টেমের সূচনা প্রত্যক্ষ করেন ।

দক্ষিণেশ্বর মন্দিরের ইতিহাস অত্যাধুনিক লাইট এন্ড সাউন্ড সিস্টেমের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইট এন্ড সাউন্ড সিস্টেমের উদ্বোধনের পর সাংসদ সৌগত রায় সাংবাদিকদের বলেন, “কে এম ডি এ এই কাজটি করেছে অভূতপূর্ব একটি সৌন্দর্য্যয়নের কাজ হয়েছে “।

রাজ্য সরকারের ১৯ কোটি ৭৫ লক্ষ টাকা খরচ হয়েছে নতুন রূপে দক্ষিণেশ্বর মন্দির সাজিয়ে তুলতে । আন্তর্জাতিক তীর্থক্ষেত্র হিসেবে বড় সুখ্যাতি লাভ করবে আমাদের দক্ষিণেশ্বর কালী মন্দির।

The post অত্যাধুনিক লাইট এন্ড সাউন্ড সিস্টেম, নতুনরূপে আত্মপ্রকাশ করল দক্ষিণেশ্বর কালী মন্দির appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3nki1bx
إرسال تعليق (0)
أحدث أقدم