বিহারে আবারও নীতিশ সরকার, ১৬ নভেম্বর নেওয়া হতে পারে মুখ্যমন্ত্রী পদে শপথ

পাটনা: বড় কিছু রাজনৈতিক ঘটনা না ঘটলে বিহারের মুখ্যমন্ত্রী পদে আবারও বসতে চলেছেন নীতিশ কুমারই। বিধানসভা নির্বাচনে এনডিএ-র সংখ্যা গরিষ্ঠতা অর্জনের পর দীপাবলির পরে শপথ নিতে পারেন নীতিশ কুমার। সূত্র মোতাবেক খবর, ১৬ নভেম্বর নীতিশ কুমার আরও একবার বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন।

এই নিয়ে সপ্তমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নীতিশ কুমার। ২০০০ সালে তিনি প্রথমবার মুখ্যমন্ত্রী হন। এরপর থেকেই নানান বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন বিহারের এই অন্যতম রাজনৈতিক নেতা।

উল্লেখ্য, এবার বিহার নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ক্ষমতা এসেছে এনডিএ জোট। ভোটের আগে এই জোট মুখ্যমন্ত্রী নীতীশকুমারকে‌ মুখ্যমন্ত্রী সামনে রেখেই লড়াই করেছিল। ভোটে জোটের পক্ষে আসে ১২৫টি আসন, যেখানে ম্যাজিক ফিগার দরকার ১২২। কিন্তু উল্লেখযোগ্য বিষয় হল কিন্তু ভোটের ফলে এই জোটে নীতীশের জেডিইউ দলের চেয়ে অন্য শরিক বিজেপির আসন দাঁড়ায় অনেক বেশি।

এমন পরিস্থিতিতে বিজেপির কিছু নেতা দাবি করেছিলেন, এবার মুখ্যমন্ত্রীকে বিজেপির কোনও প্রার্থীকে করা উচিত। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার সন্ধ্যায় বিজেপি সদর দফতরে কর্মীদের স্পষ্ট জানিয়ে দেন, নীতীশ কুমারের অধীনে বিহারে এনডিএ সরকার গঠন করা হবে। ফলে বিহারে মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতিশ-ই।

জয়ের পর বুধবার সন্ধ্যায় প্রথম প্রতিক্রিয়া দেন নীতিশ কুমার। তিনি লিখেছেন, জনসাধারণই মালিক এবং তাঁরাই এনডিএকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়েছেন। নির্বাচনের সময় সমর্থনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

বুধবার ভোরের কিছুটা আগে বিহার নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসে। এনডিএ-র ঝুলিতে মোট ১২৫ টি আসন। এরমধ্যে বিজেপি-র রয়েছে ৭৪ টি আসন, জেডিইউ-র ৪৩ টি, ৪ টি ও এইচএএম ৪ টি আসনে জয়ী। অন্যদিকে মহাজোট জয়ী ১১০ টি আসনে। এর মধ্যে আরজেডি পেয়েছে ৭৫ টি, কংগ্রেস ১৯ টি, বামেরা ১৬টি আসন পেয়েছে।

এছাড়া আসাউদ্দিন ওয়াইসির দল পেয়েছে ৫ টি আসন, বিএসপি-র খাতায় আসন সংখ্যা ১, এলজিপি ১ টি ও নির্দল প্রার্থী পেয়েছে ১ টি আসন।

The post বিহারে আবারও নীতিশ সরকার, ১৬ নভেম্বর নেওয়া হতে পারে মুখ্যমন্ত্রী পদে শপথ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/38B2LTy
إرسال تعليق (0)
أحدث أقدم