মর্মান্তিক, বেহালা পর্ণশ্রীতে একসঙ্গে একই দড়িতে আত্মঘাতী স্বামী-স্ত্রী

কলকাতা: স্বামী-স্ত্রী আত্মঘাতী, এমন ঘটনা খবরের শিরোনামে উঠে আসে৷ কিন্তু একসঙ্গে একই দড়িতে আত্মঘাতী স্বামী-স্ত্রী? হ্যাঁ, এমনটাই ঘটেছে বেহালা পর্ণশ্রীতে৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷

স্থানীয় সূত্রে খবর, দম্পতি দুই দিন আগে বেহালা পর্ণশ্রীতে একটি বাড়িতে ঘর ভাড়া নিয়ে ওঠেন৷ আজ সকালে ওই দম্পতি ঘর থেকে না বের হলে, তাদেরকে ডাকাডাকি করেও সাড়া পাওয়া যায়নি৷ সন্দেহ হওয়ায় খবর দেওয়া হয় পুলিশকে৷

খবর পেয়ে পর্ণশ্রী থানায় পুলিশ এসে দরজা ভেঙে ঘরের ভিতরে ঢোকেন৷ তখন তারা দেখেন দম্পতি আত্মঘাতী হয়েছে৷ তবে পুলিশ যে বিষয়টি দেখে হতভম্ব হয়ে যান, সেটি হল স্বামী-স্ত্রী একসঙ্গে একই দড়িতে আত্মঘাতী হয়েছে৷ এরপর দম্পতিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ৷ সিল করে দেওয়া হয়েছে ঘরটি৷

পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তের পর তারা জানতে পেরেছেন রিঙ্কি মন্ডলের বাড়ি উস্থিতে। আর রাজু মন্ডলের বাড়ি জোকাতে। বিয়ের পর তারা বেহালায় ভাড়া ওঠেন৷ বাড়ি মালিককে রিঙ্কি মন্ডল জানিয়েছে, দুই পরিবারের কেউই তাদের বিয়ে ও বিবাহিত সম্পর্ক নেমে নিচ্ছে না৷

পুলিশ এখন তদন্ত করে দেখছে, দম্পতিকে সত্যিই আত্মহত্যা করেছে,না মৃত্যুর পিছনে অন্য কোনও কার কারণ রয়েছে৷ পারিবারিক কোনও চাপ ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে৷

এর আগে বেহালা থেকে বিছানার চাদর জড়ানো এক মহিলার মৃতদেহ উদ্ধার করে পুলিশ৷ চাদর খুলতেই দেখা গিয়েছিল ওই মহিলার গলা কাটা৷ এবং তার মুখে কালো একটি প্লাস্টিক জড়ানো৷ পাশেই পড়ে আছে একটি ট্রলি ব্যাগ৷

স্থানীয়দের অভিযোগ ছিল, এলাকার শম্পা চক্রবর্তী (৪৭) কে গলা কেটে খুন করা হয়েছে৷ এমনকি খুনের পর ওই দেহ লোপাটের চেষ্টা করা হয়েছিল৷ পর্ণশ্রী থানার বাসুদেবপুর রোডের যেখানে তার দেহটি পড়ে ছিল তার ঠিক উল্টো দিকেই একটি ফ্লাটের তিন তলায় থাকতেন তিনি৷ তার সঙ্গে থাকতেন তার স্বামী ভুপাল চক্রবর্তী৷ যিনি পেশায় একজন নিরাপত্তাকর্মী৷

The post মর্মান্তিক, বেহালা পর্ণশ্রীতে একসঙ্গে একই দড়িতে আত্মঘাতী স্বামী-স্ত্রী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2TTmIMy
إرسال تعليق (0)
أحدث أقدم