ওয়াশিংটন: পরবর্তী চার বছর কার হাতে থাকবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশে আমেরিকার চাবিকাঠি, মার্কিন নাগরিকেরা ইতিমধ্যেই নিজেদের ভোটদানের মাধ্যমে সে সিদ্ধান্ত নিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে ৪৫ তম রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ শেষ হয়েছে।এই শক্তিশালী পদের প্রধান প্রতিযোগী হলেন বর্তমান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন।
যদি ডোনাল্ড ট্রাম্প আবার যেতেন, সেক্ষেত্রে তিনি হবেন চতুর্থ এমন রাষ্ট্রপতি যিনি কিনা পরপর দুবার ক্ষমতায় থাকছেন। তবে বর্তমানে চলছে ভোটগণনা। তার ফলাফল বলছে অন্য কথা।
আপাতত পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, পশ্চিম ভার্জিনিয়ায় জিতছেন ডোনাল্ড ট্রাম্প। উল্লেখ্য, এই প্রদেশে ডেমোক্র্যাটিক ঘাঁটি ততটা শক্তিশালী নয়, কারণ ১৯৯৬ সালে শেষবার পশ্চিম ভার্জিনিয়ায় ডেমোক্র্যাট প্রার্থী জয়ী হয়েছিল। তাই ধারণাই ছিল যে এই প্রদেশে ট্রাম্প জিতবেন, হচ্ছেও তাই।
আরও পড়ুন – দরজায় কড়া নাড়ছে শীত, আকাশছোঁয়া সবজির দামে নাজেহাল জনতা
সংবাদ সংস্থা এপি জানিয়েছে, কেন্টাকি-তে এগিয়ে রয়েছেন অধুনা রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ভার্মন্টে এগিয়ে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন। অন্যদিকে দক্ষিণ ক্যারোলিনাতে আবার এগিয়ে ডোনাল্ড ট্রাম্প।
ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন কানেক্টিকাট, ডেলাওয়্যার, ইলিনয়, মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস, নিউ জার্সি এবং রোড আইল্যান্ডে এগিয়ে রয়েছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে ট্রাম্প এগিয়ে আলাবামা, মিসিসিপি, ওকলাহোমা এবং টেনেসিতে।
শেষ খবরে আবার জানা গিয়েছে, আরকানসাসে জয়ের দিকে ডোনাল্ড ট্রাম্প। ফলে এবারের মার্কিন নির্বাচন যে কাঁটায় কাঁটায় টক্কর চলছে তা বলাই যায়।
The post আমেরিকায় মহাভোট: ৫ রাজ্যে এগিয়ে ট্রাম্প, ৭ টিতে জো বাইডেন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3kZhfjs