ওয়াশিংটন: অবশেষে পরিষ্কার হয়ে গিয়েছে মার্কিন নির্বাচনের ফলাফল। দীর্ঘ ভোট গণনা প্রক্রিয়ার পরে অবশেষে জো বাইডেনকে প্রেসিডেন্ট পদে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি মার্কিন মুলুকের ৪৬ তম প্রেসিডেন্ট হতে চলেছেন।
বাইডেনের সঙ্গেই ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস হতে চলেছে মার্কিন মুলুকের ভাইস প্রেসিডেন্ট। যা কিনা মার্কিন মুলুকে ইতিহাস। এর আগে কখনও কোনও মহিলা মার্কিন মুলুকে এই পদ পায়নি।
জয়ের রাস্তা পরিষ্কার হওয়ার পরে আমেরিকাবাসীকে একজোট করার কাজ শুরু করে দিয়েছেন বাইডেন। নিজের ভাষণে তিনি বলেন, এই জয় আসলে আমেরিকার মানুষের জয়। তিনি বলেন “এটা আমেরিকার জন্য দুর্দান্ত দিন। আপনাদেরই একজন এখন থেকে হোয়াইট হাউসে থাকবে।”
আরও পড়ুন – আলুর বীজের দাম আকাশ ছোঁয়া, চিন্তায় মাথায় হাত চাষিদের
পাশাপাশি তিনি আমেরিকাবাসীর কাছে প্রতিশ্রুতি দিয়ে বলেন, তিনি দেশ ও সমাজকে ভাঙতে দেবেন না, বরং জোড়ার চেষ্টা করবেন। পাশাপাশি তিনি আশ্বাস দেন যে, তিনি এমন একজন রাষ্ট্রপতি হবেন, যিনি আমেরিকা যুক্তরাষ্ট্রকে লাল বা নীল হিসেবে দেখবেন না বরং যুক্তরাষ্ট্র হিসাবে দেখবেন এবং পুরো ক্ষমতা এবং নিষ্ঠার সঙ্গে জনগণের আস্থা অর্জনের চেষ্টা করবেন।
বাইডেন বলেন, আমেরিকা যুক্তরাষ্ট্রকে এখন রোগমুক্ত করার সময়। পাশাপাশি তিনি বলেন, এখন তিক্ততা ভুলে যাওয়ার সময় এসেছে। নির্বাচনের কারণে যে হিংসা দেখা দিয়েছিল তা কমাতে হবে বলেও জানান তিনি। তিনি বলেন, ‘আমরা আবার একে অপরের সঙ্গে দেখা করব এবং একে অপরের কথা শুনব।’
The post ‘ভাঙব না, বরং জুড়ব’ আমেরিকাবাসীকে প্রতিশ্রুতি দিলেন বাইডেন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3p3IYlv