বাড়িতে বসেই জমা দেওয়া যাবে লাইফ সার্টিফিকেট, নইলে টাকা পাওয়ায় বড় সমস্যা

নয়াদিল্লি : প্রতি বছর এই সময়ে সব পেনশনভোগীদের লাইফ সার্টিফিকেট অর্থাৎ জীবন প্রমাণ পত্র জমা দিতে হয়। প্রতি বছর নভেম্বর মাসে এই সার্টিফিকেট জমা না দিলে পেনশন পাওয়ার ক্ষেত্রে বড়সড় সমস্যা হতে পারে। তবে অনেক ক্ষেত্রেই সমস্যা হয়।

অনেক পেনশনভোগী অসুস্থ থাকায় বা নানা কারণে ব্যাংক বা পোস্ট অফিসে হাজিরা দিতে পারেন না। সেক্ষেত্রে ব্যাংক অথবা পোস্ট অফিসের কোনও কর্মী ওই পেনশনভোগীর বাড়ি গিয়ে লাইফ সার্টিফিকেটে সই করানো ও জমা দেওয়ার কাজ করেন।

এবার এই সমস্যা দূর হতে চলেছে। বাড়িতে বসেই পেনশনভোগীরা জমা করতে পারবেন লাইফ সার্টিফিকেট। ডিজিটাল লাইফ সার্টিফিকেটের ব্যবস্থা চালু করা হয়েছে। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফে এই সুবিধা চালু করা হচ্ছে। এর মাধ্যমে বিশেষ সফটওয়্যারের সাহায্যে ঘরে বসেই জমা দেওয়া যাবে ডিজিটাল লাইফ সার্টিফিকেট।

আধার কার্ডের বায়োমেট্রিক পদ্ধতির মতোই এখানেও বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করা হবে। এই পরিষেবা পেতে খরচ করতে হবে মাত্র ৭০ টাকা। পরিষেবা পেতে গেলে গ্রাহকদের আবেদন করতে হবে।
এই পরিষেবা চালু করতে গেলে প্রয়োজন আধার নম্বর ও নথিভুক্ত করা মোবাইল নম্বর। অনলাইনে জীবন প্রমাণ পত্র পেতে গেলে কয়েকটি ধাপে এগোতে হবে।

  •  জীবন প্রমাণ অ্যাপ ডাউনলোড করুন
  •  নিউ রেজিস্ট্রেশনে যানসমস্ত তথ্য নির্ভুল ভাবে দিন। যেমন ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আধার নম্বর, নাম, পিপিও বা পেনশন পেমেন্ট অর্ডার ও নিজের সঠিক মোবাইল নম্বর।
  • এরপর নথিভুক্ত হওয়া মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে।
  • সেই ওটিপি দেওয়ার পরেই আধার নম্বরটি যাচাই করতে হবে।
  • এরপরেই তৈরি হয়ে যাবে একটি জীবন প্রমাণ আইডি। সাবমিটে ক্লিক করতে হবে।
  • এই জীবন প্রমাণ আইডি ও ওটিপি দিয়ে জীবন প্রমাণ অ্যাপে লগইন করুন।
  • জেনারেট জীবন প্রমাণ অপশনে ক্লিক করে আধার নম্বর দিন। মোবাইল নম্বর দিন।
  • এরপর একটি ওটিপি তৈরি হবে। ওটিপি পেলে তা বসিয়ে দিন নির্দিষ্ট ঘরে।
  • এরপর পিপিও নম্বর, নাম সহ সব তথ্য দিতে হবে।
  • এরপর একটি কনফার্মেশন মেসেজ এলে জীবন প্রমাণ মোবাইলের স্ক্রিনে ফুটে উঠবে।

The post বাড়িতে বসেই জমা দেওয়া যাবে লাইফ সার্টিফিকেট, নইলে টাকা পাওয়ায় বড় সমস্যা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2JJhBwF
إرسال تعليق (0)
أحدث أقدم