২০০০ শূন্যপদ, ব্যাংকে শুরু নিয়োগ

নয়াদিল্লি: কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি এবারে প্রকাশ করল এসবিআই ব্যাংক। মূলত ব্যাঙ্কিং পরিষেবা আরও উন্নত এবং সহজ করার জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রার্থীদের দ্রুত আবেদন করতে জানানো হয়েছে। আবেদনের শেষ তারিখ ৪ ডিসেম্বর। প্রার্থীদের দ্রুত আবেদন করতে জানানো হয়েছে। ৩১ ডিসেম্বর থেকে অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা শুরু হবে বলে জানানো হয়েছে। যা চলবে ৫ জানুয়ারি পর্যন্ত।

২০০০ পদে কর্মী নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০০ টি পদ অর্থনৈতিক ভাবে পিছিয়ে পরা প্রার্থীদের দের জন্য সংরক্ষিত বলে জানানো হয়েছে। তিনটে ধাপে প্রার্থীদের বাছাই করা হবে বলে জানানো হয়েছে।

প্রিলি, মেইন এবং ইন্টার ভিউয়ের পরে প্রার্থীদের বাছাই করা হবে। প্রাথীদের কমপক্ষে স্নাতক হতে হবে। এমনকি চূড়ান্ত বর্ষের প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের বয়স কমপক্ষে হতে হবে ২১ বছর। সব থেকে বেশি ৩০ বছরের মধ্যে প্রার্থীদের বয়স হতে হবে।

সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে নিয়ম মাফিক ছাড় দেওয়া হবে। সাধারণ প্রার্থীরা চারবার পরীক্ষা দিতে পারবেন। সংরক্ষিতরা ৭ বার সুযোগ পাবেন এই পরীক্ষাতে বসার। প্রার্থীদের নিয়ম মাফিক বেতন দেওয়া হবে। প্রবেশনারি প্রার্থীদের ক্ষেত্রে ২৭৬২০ টাকা বেতন দেওয়া হবে। তার সঙ্গে অতিরিক্ত সুবিধাও দেওয়া হবে প্রার্থীদের। অনলাইনে দ্রুত আবেদন করতে জানানো হয়েছে প্রার্থীদের।

The post ২০০০ শূন্যপদ, ব্যাংকে শুরু নিয়োগ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3lxG0Do
إرسال تعليق (0)
أحدث أقدم