ব্রেকিং: রিপাবলিক টিভির এডিটর অর্ণব গোস্বামীকে আটক করল পুলিশ

মুম্বই: রিপাবলিক টিভির এডিটর অর্ণব গোস্বামীকে আটক করল মুম্বই পুলিশ। অর্ণবের অভিযোগ তাঁকে হেনস্থা করেছে পুলিশ। তাঁর পরিবারের লোকের সঙ্গেও পুলিশ অভব্য আচরণ করেছে বলে অভিযোগ।

জানা গিয়েছে, ২০১৮ সালে ইন্টিরিওর ডিজাইন তথা আর্কিটেক্ট অন্বয় নায়েক ও কুমুদ নায়েকের মৃত্যুর ঘটনায় আটক করা হয়েছে অর্ণব গোস্বামীকে।

জানা গিয়েছে মুম্বই পুলিশ ও রায়গড় পুলিশের যৌথ বাহিনী অর্ণব গোস্বামীকে আটক করে।পুলিশ অর্ণবকে রায়গড় থানায় নিয়ে গিয়েছে। সেখান থেকে তাঁকে আলিবাগে নিয়ে যাওয়া হবে বলে জানা যাচ্ছে।

অর্ণবকে আটক করার ঘটনায় বক্তব্য রাখতে গিয়ে, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভেড়কর জানান, “আমরা মহারাষ্ট্রে সংবাদমাধ্যমের স্বাধীনতার উপর হামলার নিন্দা করি। এটা সংবাদমাধ্যমের সঙ্গে এমন আচরণ করা যায় না। এই ঘটনা আমাদের জরুরি অবস্থার সময় সংবাদমাধ্যমের সঙ্গে হওয়া আচরণকে মনে করিয়ে দেয়।”

আটক করার পর সংবাদ সংস্থা এএনআই-এর তরফে একটি ভিডিও সামনে আনা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে পুলিশের দল অর্ণব গোস্বামীকে একটি পুলিশ ভ্যানে তুলেছে। ভিডিওতে দেখা গিয়েছে, রীতিমতো ধ্বস্তাধস্তি ও ধাক্কাধাক্কি করে পুলিশ ভ্যানে তোলা হয়।

বিস্তারিত আসছে…

The post ব্রেকিং: রিপাবলিক টিভির এডিটর অর্ণব গোস্বামীকে আটক করল পুলিশ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/388lWni
إرسال تعليق (0)
أحدث أقدم