বিহারে সকাল থেকেই মহাজোটের জয়জয়কার, কঠিন লড়াই বিজেপির

পাটনা: সকাল থেকেই বিহারে জয়জয়কার বিজেপির। গণনা শুরুর ঘণ্টা খানেকের মধ্যেই অনেক এগিয়ে মহাজোট। লড়াই কঠিন হতে শুরু করেছে বিজেপির।

এনডিএ জোটের অবস্থান এখনও খুব একটা ভালো নয়। নীতিশ কুমারের নেতৃত্বে এনডিএ জোট মাত্র ৭৭ টি আসনে এগিয়ে আর মহাজোট ১১১ টি আসনে লিড করছে।

সকাল থেকেই তাই ট্রেন্ড বিজেপির পক্ষে নয়। বিজেপির লড়াই যথেষ্ট কঠিন হবে বলেই মনে করা হচ্ছে। তেজস্বী ও তেজপ্রতাপ দু’জনেই এগিয়ে আছে বেশ খানিকটা।

বেশিরভাগ এক্সিট পোলেই দেখা গিয়েছে, কাঁটে কি টক্কর অর্থাৎ একে অন্যের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। কিন্তু কিছু সমীক্ষায় মহাজোট বিপুল জয় পেয়ে সরকার গড়তে পারে বলে আগেই জানানো হয়েছে। এসব অংক তৈরি করেছে আশঙ্কা। সরকারে থাকা জেডিইউ ও বিজেপি জোট আর প্রধান বিরোধী আরজেডি, কংগ্রেস ও তিন বাম দলের মহাজোট দাবি করেছে ক্ষমতায় আসার।

কর্ণাটক, মহারাষ্ট্র, গোয়া, মধ্যপ্রদেশের মতো বি়ধায়ক কেনা বেচার নজিরের পর এবার বিহারেও সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সূত্রের খবর সবরকম সম্ভাবনার জন্য তৈরি দুই যুযুধান পক্ষ। তবে বাকি ছোট দলগুলির দিকেও কড়া নজর সবার। এইখানেই অংকের জটিলতা বাড়ছেই।

সূত্রের খবর, মহাজোটের যাবতীয় পরিকল্পনা করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। পশুখাদ্য কেলেঙ্কারির মামলায় ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে বন্দি তিনি। রিমস হাসপাতালে চিকিৎসাধীন লালুপ্রসাদের জন্য বিশেষ ব্যবস্থা করে দিয়েছেন ঝাড়খণ্ডের জোট সরকারের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।

বিহারে ক্ষমতাসীন জেডিইউ-বিজেপির মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে মুখ করেই লড়ছে এনডিএ। সূত্রের খবর, এই জোটের আসল চাবিকাঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতেই। তাঁর নির্দেশে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বিভিন্ন সম্ভাবনা ধরে পরবর্তী পদক্ষেপ তৈরি করে রেখেছেন। বিজেপি মরিয়া বিহারে সরকার ধরে রাখতে।

The post বিহারে সকাল থেকেই মহাজোটের জয়জয়কার, কঠিন লড়াই বিজেপির appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3plS9xR
إرسال تعليق (0)
أحدث أقدم