পাটলিপুত্রের যুদ্ধ: গণনা শুরু হতেই ‘তেজস্বী ভব বিহার’, ট্যুইট লালুপুত্রর

পাটনা:  ঠিক সকাল ৮টায় শুরু হয়েছে ভোট গণনা। গণনা শুরু হতেই লালুপুত্র তেজপ্রতাপের ট্যুইট, তেজস্বী ভব বিহার। তাঁর এই ট্যুইট যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বুথ ফেরত সমীক্ষায় ইতিমধ্যে তেজস্বীর হাতেই বিজেপির ক্ষমতা যাবে বলে ইঙ্গিত মিলেছে। আর এই ইঙ্গিত যথেষ্ট আত্মবিশ্বাসে রেখেছে যাদব পরিবারকে।

অন্যদিকে, ভোটের ফলাফল প্রকাশের আগেই তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী দাবি করে পোস্টার পড়ে বিহারে৷ সোমবার ছিল তেজস্বীর ৩১ তম জন্মদিন। পোস্টারে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তেজস্বীকেই বিহারের ভাবী মুখ্যমন্ত্রী বলে দাবি করা হয়েছে। আরজেডির নেতাকর্মীরা এই পোস্টার লাগিয়েছে বলে খবর।

শুধু এক্সিট পোলই নয়, ভোট গণনা শুরু হতেই ক্রমশ এগিয়ে গিয়েছে মহাজোট। যা ট্রেন্ড তাতে ১১১টি আসনে এগিয়ে রয়েছে মহাজোট। তেজস্বীকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে মহাজোট তৈরি হয়। যেভাবে মহাজোট এগিয়ে যাচ্ছে তাতে পরিষ্কার বিহারের মানুষ তেজস্বীর মতো তরুণ রাজনীতিকের উপরেই ভরসা রাখছে বিহারের মানুষ।

জানা যাচ্ছে, রঘুপুর থেকে এগিয়ে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব। ২০১৫ সালে এই আসনেই জয় পান লালুপুত্র। এবারও সেখান থেকে প্রতিদ্বন্দ্বীতা করেন। ট্রেন্ড যা বলছে তাতে এগিয়ে তেজস্বী। প্রায় কয়েকশ ভোটে এগিয়ে রয়েছেন তিনি। আর ইঙ্গিত আসার পরেই ভিড় বাড়ছে তেজস্বীর বাড়ির সামনে। কর্মী-সমর্থকরা ধীরে ধীরে জেড়ো হচ্ছেন।

অন্যদিকে, এগিয়ে রয়েছেন তেজস্বীর ভাই তেজ প্রতাপও।

The post পাটলিপুত্রের যুদ্ধ: গণনা শুরু হতেই ‘তেজস্বী ভব বিহার’, ট্যুইট লালুপুত্রর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Ip5ZP0
إرسال تعليق (0)
أحدث أقدم