সামনের মাসেই ছুটি নিয়ে ফেরার কথা ছিল, পাক সীমান্তে বলি বাঙালি জওয়ান

নয়াদিল্লি: শুক্রবার নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে পাক সীমান্ত। এরই মধ্যে ফের মৃত্যু সংবাদ বাঙালির ঘরে।

এদিন পাকিস্তানের সীমান্তে গোলাগুলিতে ৫ ভারতীয় সেনা, ৬ নাগরিকের। কড়া জবাব দিয়েছে ভারতও। পাকিস্তানের একের পর এক বাঙ্কার গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। সামনে এসেছে সেই ভিডিও।

শুক্রবার সকাল থেকে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে, নিয়ন্ত্রণরেখা বরাবর চার সেক্টরে ব্যাপক গোলাবর্ষণ শুরু করে পাকসেনা। তাংধার, উরি, গুরেজ এবং কেরন সেক্টরে পাক সেনার গোলাবর্ষণে চারজন ভারতীয় সেনা জওয়ান প্রাণ হারান। পাকিস্তানের ছোড়া গোলায় মৃত্যু হয় ৫ ভারতীয় সেনা, ৬ নাগরিকের। এর মধ্যে আছেন নদিয়ার তেহট্টের এক জওয়ান ।

সুবোধ ঘোষ নামে ওই জওয়ানের মৃত্যুসংবাদ ইতিমধ্যেই পৌঁছেছে বাড়িতে। গ্রামের ছেলের মৃত্যু সংবাদ পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে তেহট্টের রঘুনাথপুরে।

চার বছর আগে সেনাবাহিনীতে যোগ দেন সুবোধ। স্ত্রীকে বলেছিলেন, সামনের মাসেই ছুটিতে বাড়ি আসবেন। কিন্তু, তা আর হয়ে উঠল না। সীমান্তে বিনা প্ররোচনায় ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাক সেনার গুলিবৃষ্টিতে নিহত হন তেহট্টের বছর চব্বিশের সেনা জওয়ান সুবোধ ঘোষ।

শুক্রবার প্রথমে বিনা প্ররোচনাতে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে শেলিং পাকিস্তান সেনা। শুধু ভারতীয় সেনা ছাউনি নয়, সীমান্ত সংলগ্ন গ্রামগুলিকেও টার্গেট করা হয়। পাকসেনার অতর্কিত হামলায় ৭ জনের মৃত্যু হয়। এদের মধ্যে ৩ জন ছিল জওয়ান।

এরপরেই একেবারে খোলা হাতে পাকিস্তান সেনাকে জবাব দিতে শুরু করে ভারতীয় সেনা। ভারী অস্ত্রের সাহায্যে দেওয়া হয় জবাব। ভারতীয় সেনার জবাবে ব্যাপক ক্ষয়ক্ষতি সীমান্তের ওপারে। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক বাংকার। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে ভারতের পালটা প্রত্যুত্তরে নিহত হয়েছে কমপক্ষে ১১ পাক সেনা। আহত হয়েছে আরও ১৬ জন।

The post সামনের মাসেই ছুটি নিয়ে ফেরার কথা ছিল, পাক সীমান্তে বলি বাঙালি জওয়ান appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3kzH1cJ
إرسال تعليق (0)
أحدث أقدم