স্টাফ রিপোর্টার , কলকাতা : অর্ণব গোস্বামীর গ্রেফতারির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পথে নামছে এবিভিপি। স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে একটি প্রতিবাদ কর্মসূচি পালন করবে তাঁরা।
এবিভিপি জানিয়েছে, ‘আমরা সকলেই জানি যে, সংবাদমাধ্যম হলো গনতন্তের চতুর্থ স্তভ। কিন্তু সেই সংবাদ মাধ্যমের সাংবাদিকদের উপর যখন সরকারের কালো হাত নেমে আসে, তখন সেই গনতান্ত্রিক ব্যবস্থা বিপন্ন হয়। আমরা দেখেছি যেভাবে একটি সর্বভারতীয় নিউজ চ্যানেলের একজন বিশিষ্ট খ্যাতনামা সাংবাদিক এর বিরুদ্ধে মুম্বাই পুলিশ অভব্য আচরণ করেছে তা এককথায় জরুরি অবস্থাকে স্মরণ করায়। তাই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর যে অন্যায় আঘাত মহারাষ্ট্র সরকার করেছে তার বিরুদ্ধে আজ বৃহস্পতিবার ৫ নভেম্বর, ২০২০ এবিভিপি কলকাতা মহানগরের পক্ষ থেকে দুপুর বেলা স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে একটি প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।’
বৃহস্পতিবার ২০১৮ সালে ইন্টিরিওর ডিজাইন তথা আর্কিটেক্ট অন্বয় নায়েক ও কুমুদ নায়েকের মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয় রিপাবলিক টিভির সম্পাদক অর্ণব গোস্বামীকে। অর্ণবের অভিযোগ যে তাঁর সঙ্গে ধ্বস্তাধ্বস্তি করেছে পুলিশ। একই সঙ্গে তাঁর স্ত্রী, ছেলে, শ্বশুর ও শাশুড়ির সঙ্গেও অভ্যবতা করেছে পুলিশ বলে অভিযোগ। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় অর্ণব গোস্বামীকে। ৫৩ বছরের নায়েক ও তাঁর মা কুমুদ দুই বছর আগে আলিবাগে আত্মহত্যা করেন। নিজের সুইসাইড নোটে নায়েক বলেন যে একজন নিউজ চ্যানেলের সম্পাদক ও অন্য দুইজনের থেকে তিনি ৫.৪০ কোটি টাকা পান। সেই টাকা না পাওয়ায় কনকর্ড ডিজাইনসের ম্যানেজিং ডিরেক্টর নায়েক আত্মহত্যা করেন।
সাংবাদিক অর্ণব গোস্বামীর গ্রেফতারির প্রতিবাদে সরব হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তিনি অভিযোগ করেন মহারাষ্ট্র সরকার মত প্রকাশের স্বাধীনতা হরণ করতে চাইছে। তাই অর্ণব গোস্বামীকে গ্রেফতার করা হয়েছে। অর্ণব গোস্বামীর গ্রেফতারির প্রতিবাদে সরব হয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও। জরুরি অবস্থা চলছে মহারাষ্ট্রে বলে মন্তব্য করেন নাড্ডা। পশ্চিমবঙ্গের বহু বিজেপি নেতাও এ নিয়ে সুর চড়ান।
The post ‘গনতান্ত্রিক ব্যবস্থা বিপন্ন’, অর্ণবের গ্রেফতারি বিরুদ্ধে প্রতিবাদে এবিভিপি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/369KqKt