জম্মু-কাশ্মীর ভারতের বাইরে, বিতর্কিত ম্যাপ দেখিয়ে বিপাকে জুনিয়র ট্রাম্প

ওয়াশিংটন : বিশ্বের সবচেয়ে হাইভোল্টেজ নির্বাচন চলছে। তারই মাঝে ভারতের বিতর্কিত ম্যাপ প্রকাশ করে বেশ বিপাকে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। মঙ্গলবার এক ট্যুইটে গোটা বিশ্বের যে ম্যাপ প্রকাশ করেছেন তিনি, সেখানে দেখা গিয়েছে জম্মু কাশ্মীর ভারতের বাইরের অংশ।

এরপরেই বিতর্ক ছড়িয়ে পড়েছে। এই ট্যুইটে প্রকাশিত ওয়ার্ল্ড ম্যাপে দেখা গিয়েছে বিশ্বের প্রায় প্রতিটি দেশই লাল রংয়ের অর্থাৎ তাঁরা ট্রাম্পের দল রিপাবলিকানদের সমর্থন করছে। শুধু ভারত ও চিন নীল রংয়ের। অর্থাৎ এই দুটি দেশ সমর্থন করছে ডেমোক্র্যাটদের।

সেই ট্যুইটেই জম্মু কাশ্মীর লাল রংয়ের। অর্থাৎ তা ভারতের বাইরের অংশ হিসেবে প্রকাশিত হয়েছে। শুধু জম্মু কাশ্মীর নয়, উত্তর পূর্বের কিছু অংশও ভারতের বাইরে বলে চিহ্নিত করা হয়েছে। উল্লেখ্য এমন সময় ম্যাপটি প্রকাশ করা হয়েছে, যখন ভারত ও চিনের মধ্যে সীমান্ত সমস্যা তুঙ্গে। অন্যদিকে, কাশ্মীরের সীমান্ত নিয়ে পাকিস্তানের সঙ্গেও সীমান্ত উত্তাপ বেশ চড়া।

উল্লেখ্য এর আগে বহুবার ভারতের পাশে দাঁড়িয়ে চিনের বিরুদ্ধে সুর চড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অক্টোবরের শেষেই মার্কিন প্রতিরক্ষা ও বিদেশ সচিব বৈঠকের পর জানিয়ে ছিলেন বিশ্বের যে কোনও দেশের কাছ থেকে কোনও চ্যালেঞ্জের মুখে ভারত পড়লে পাশে থাকবে মার্কিন যুক্তরাষ্ট্র। সীমান্তে কোনও আপোষ করা হবে না ও কোনও বহিরাগত শক্তির কাছে ভারত মাথা নত করবে না বলে জানিয়েছিল আমেরিকা।

মাইক পম্পেও জানিয়ে ছিলেন, ভারত ও আমেরিকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতেই তাঁদের এই সফর। বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে দুই দেশ একযোগে কাজ করবে বলে জানান তিনি। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও মার্কিন প্রতিরক্ষা সচিব মার্ক এসপারের বৈঠকে জানা যায়, সামরিক ক্ষেত্রে দুই দেশ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক সুদৃঢ় করার বিষয়ে সম্মত হয়েছে। কৌশল গত দিক থেকে চিনের মোকাবিলা করার জন্য আমেরিকার সমর্থন প্রয়োজন ভারতের। এই বৈঠকে সেনা সহায়তা, অস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জামের আদান প্রদানের বিষয়ে কথা হয় দুই দেশের বলে সূত্রের খবর।

কিন্তু তারপরেই এই ১৮০ ডিগ্রি ঘুরে যাওয়াটা ট্রাম্পের ভারত নীতির দ্বিচারিতা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

The post জম্মু-কাশ্মীর ভারতের বাইরে, বিতর্কিত ম্যাপ দেখিয়ে বিপাকে জুনিয়র ট্রাম্প appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2HYWRQS
إرسال تعليق (0)
أحدث أقدم