নয়াদিল্লি: শেষ ২৪ ঘন্টায় দেশে আবার কিছুটা বাড়ল সংক্রমণ। নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ২৫৪ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৫১৪ জনের।
নতুন করে সংক্রমণ ও মৃত্যুর জেরে দেশে মোট সংক্রমণ গিয়ে দাঁড়িয়েছে ৮৩ লক্ষ ১৩ হাজার ৮৭৭ এ। করোনার জেরে দেশে এখন অবধি মোট মৃত্যু হয়েছে ১ লক্ষ ২৩ হাজার ৬১১ জনের।
দেশে এখন অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা রয়েছে ৫ লক্ষ ৩৩ হাজার ৭৮৭। করোনা থেকে মোট সুস্থ হয়ে উঠেছেন ৭৬ লক্ষ ৫৬ হাজার ৪৭৮ জন। এরমধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫৩ হাজার ৩৫৭ জন।
অন্যদিকে দেশে কিছুটা করোনা সংক্রমণ কমলেও ইউরোপে ফের ঘনাচ্ছে সংক্রমণের আশঙ্কা। আগামী বছর ফের ইউরোপের দেশগুলিতে করোনার ধাক্কা প্রবল হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ফ্রান্সের বৈজ্ঞানিক কাউন্সিল।
উল্লেখ্য, ফরাসী রাষ্ট্রপতি এমমানুয়েল ম্যাক্রন গত সপ্তাহে ১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী লকডাউন ঘোষণা করেছেন। এছাড়া সোমবার থেকে শুরু হয়ে ২ ডিসেম্বর পর্যন্ত দেশে লকডাউন চলবে বলে জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনও। সংক্রমণে লাগাম পরাতে এই মুহূর্তে লকডাউন ছাড়া বিকল্প কোনও পথ খোলা নেই বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
The post BREAKING: ফের আক্রান্ত ৪৬ হাজারের বেশি, মোট মৃত ১.২৩ লক্ষ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/32dtykN