স্পঞ্জ আয়রন কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড, তীব্র আতঙ্ক এলাকায়

স্টাফ রিপোর্টার, বাঁকুড়া : বন্ধ বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার বিষ্ণুপুরে। এই অগ্নিকাণ্ডের ঘটনা কি করে ঘটলো বিষয়টি স্পষ্ট নয় কারো কাছেই।

স্থানীয় সূত্রে খবর, বিষ্ণুপুরের দ্বারিকায় ঐ বেসরকারি স্পঞ্জ আয়রণ কারখানাটি ২০১৩ সাল থেকে বন্ধ। কারখানার বৈদ্যুতিক সংযোগও বিচ্ছিন্ন রয়েছে। বৃহস্পতিবার দুপুরে পরিত্যক্ত কারখানা থেকে ধোঁয়া বেরোতে দেখে এলাকার মানুষ পুলিশ ও দমকলে খবর দেন। পরে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বাসিন্দা দেবু কুণ্ডু বলেন, কারখানা থেকে হঠাৎ ধোঁয়া বেরোতে দেখে পুলিশ ও দমকলকে বিষয়টি জানানো হয়। কি করে এই আগুন লাগলো তার জানা নেই বলেই তিনি জানিয়েছেন।

দমকল ও পুলিশের পক্ষ থেকে আলাদা আলাদাভাবে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে।

The post স্পঞ্জ আয়রন কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড, তীব্র আতঙ্ক এলাকায় appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/38DLSY8
إرسال تعليق (0)
أحدث أقدم