‘অবিলম্বে বাংলায় ৩৫৬ ধারা জারি করা হোক’ দাবি বিজেপি নেতার

স্টাফ রিপোর্টার, বালুরঘাট : “অবিলম্বে বাংলায় তিনশো ছাপ্পান্ন ধারা জারি করা হোক। এরাজ্যে আইনের শাসন ও গণতন্ত্র বলে কিছুই নেই। তৃণমূলের হার্মাদ ও গুন্ডারা প্রতিদিনই সাধারণ মানুষের অধিকার হরণ করছে ও বিজেপির নেতাকর্মীদের উপর হামলা চালাচ্ছে।” এই বলেই তৃণমূলের উদ্দেশ্যে আক্রমণ শানালেন বিজেপি নেতা নীলাঞ্জন রায়।

বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে এই দাবিই করলেন বিজেপির রাজ্য কমিটির নেতা নীলাঞ্জন রায়। আলিপুরদুয়ারে দলের রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের গাড়িতে ভাঙচুর ও হামলার ঘটনার প্রতিবাদে এদিন বালুরঘাটের হিলি মোড়ে বিজেপির কর্মী সমর্থকরা পথ অবরোধ করেন।

প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে চলা এই অবরোধের জেরে বালুরঘাট পতিরাম ও বালুরঘাট হিলি সড়কের যান চলাচল ব্যাহত হয়। পুলিশের অনুরোধে পরবর্তীতে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। এদিনের বিক্ষোভ অবরোধে প্রায় শ’দুয়েক কর্মী সমর্থক অংশ নিয়েছিলেন। নেতৃত্বে নীলাঞ্জন রায় ছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাপতি বিনয় বর্মন ও সাধারণ সম্পাদক বাপি সরকার।

এদিনের বিক্ষোভে নীলাঞ্জন রায় আলিপুরদুয়ারে দলীয় সভাপতি দিলীপ ঘোষের গাড়িতে ভাঙচুর ও তাঁকে লক্ষ্য করে পাথর ছোড়ার তীব্র প্রতিবাদ করেন। সেই সঙ্গে রাজ্যের আইন শৃঙ্গলার বর্তমান পরিস্থিতির উল্লেখ করে তিনি তিনশো ছাপ্পান্ন ধারা প্রয়োগের দাবিও জানিয়েছেন।

The post ‘অবিলম্বে বাংলায় ৩৫৬ ধারা জারি করা হোক’ দাবি বিজেপি নেতার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2UmyEGT
إرسال تعليق (0)
أحدث أقدم