BREAKING: দেশে অনেকটা নীচে সংক্রমণ, চার মাসের মধ্যে সবচেয়ে কম

নয়াদিল্লি: দেশে অনেকটা নীচে নামল করোনা সংক্রমণ। শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন ৩০ হাজার ৫৪৮ জন। এই সময়ের মধ্যে আরও মৃত্যু হয়েছে ৪৩৫ জনের। ২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে এই পরিসংখ্যান গত ৪ মাসে সর্বনিম্ন।

নতুন সংক্রমণ ও মৃত্যুর জেরে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ লক্ষ ৪৫ হাজার ১২৭ এ। মোট মৃত্যু হয়েছে ১ লক্ষ ৩০ হাজার ৭০ জনের। বর্তমানে অ্যাক্টিভ করোনা আক্রান্ত রয়েছে ৪ লক্ষ ৬৫ হাজার ৪৭৮।

করোনা আক্রান্ত হওয়ার পরেও দেশজুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৮২ লক্ষ ৪৯ হাজার ৫৭৯ জন। শেষ ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৪৩ হাজার ৮৫১।

বিস্তারিত আসছে…

The post BREAKING: দেশে অনেকটা নীচে সংক্রমণ, চার মাসের মধ্যে সবচেয়ে কম appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2IDFWn6
إرسال تعليق (0)
أحدث أقدم