জাল PAN কার্ডে সাবধান, ধরা যাবে সামান্য পরীক্ষাতেই

নয়াদিল্লি: আজকের দিনে আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্যান কার্ডের দশ ডিজিটের মাধ্যমে আপনি সহজেই ব্যাংক অ্যাকাউন্ট খুলতে, সম্পত্তি কেনা-বেচা, গাড়ি কেনা-বেচা, আইটিআর ফাইল করা, দুই লাখ টাকারও বেশি মূল্যবান গহনা কেনার মতো অনেক কিছুই আপনি সহজেই করতে পারেন। তবে আজকাল নকল প্যান কার্ডের অনেক ঘটনা সামনে আসছে। এমন পরিস্থিতিতে কোনও লেনদেন করার আগে আপনার জানা উচিত যে আপনার প্যান কার্ডটি ঠিক তো?

আজকের দিনে আর্থিক এবং ব্যাংকিং কার্যক্রমের জন্য প্যান ব্যবহার বাধ্যতামূলক। আয়কর বিভাগ একটি ১০-সংখ্যার সনাক্তকরণ নম্বর জারি করে। প্যান কার্ড আমাদের পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ নথি।

আরও পড়ুন – ট্রাম্পের সমর্থনে রাস্তায় হাজার হাজার মানুষ, নির্বাচনের ফলাফল মানতে অস্বীকার

আপনি নিজের প্যান কার্ড পরীক্ষা করতে পারেন-

  • আপনাকে প্রথমে আয়কর বিভাগের ই-ফাইলিং পোর্টালে যেতে হবে।
  • এখানে ওপরের দিকে পাবেন ‘ভেরিফাই ইওর প্যান ডিটেইলস’ -লিঙ্কটিতে ক্লিক করতে হবে।
  • এর পরে প্যান কার্ডের বিশদ তথ্য দিতে হবে।
  • এতে আপনাকে প্যান নম্বর, প্যান কার্ডধারীর পুরো নাম, জন্ম তারিখ ইত্যাদি সম্পর্কে তথ্য দেওয়া হবে।
  • সঠিক তথ্য পূরণ করার পরে, পোর্টালটিতে একটি মেসেজ আসবে যে আপনার তথ্য প্যান কার্ডের সাথে মেলে কিনা।
  • এভাবে আপনি সহজেই প্যান কার্ডের সত্যতা জানতে পারবেন।

জাল কেসের সংখ্যা বাড়ছে

লকডাউন শেষে জাল প্যান কার্ড ব্যবহার করে প্রতারণার শিকার হয়েছেন অনেকে। এমন পরিস্থিতিতে আপনার প্যান কার্ডের সত্যতা জানা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই সাবধান

The post জাল PAN কার্ডে সাবধান, ধরা যাবে সামান্য পরীক্ষাতেই appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2IvV8mM
إرسال تعليق (0)
أحدث أقدم