বয়স ৪০ পেরোবে…আগে থেকে সাবধান হয়ে মানুন এগুলি

কলকাতা: মানুষের জীবন নানা ঘটনার ঘনঘটা। জীবনচক্রে আসে অনেকগুলি অধ্যায়। সেগুলি সঙ্কেত দেয় যে আমরা আস্তে আস্তে জীবনচক্র সম্পূর্ণ করার দিকে এগোচ্ছি। তবে সেই রাস্তাটি এতটাই মসৃন নয় যতটা পড়ে মনে হচ্ছে। এক একটি চক্রের রয়েছে হাজার সমস্যা। সেই সঙ্গে জটিল মানব শরীর অনেক সময় সেগুলি মানিয়ে নিতে পারে আবার কখনো তা পারে না। মহিলাদের ক্ষেত্রে তো এরই বেশি সমস্যা আসতে থাকে। বয়স ৪০ পেরোলেই হুড়হুড় করে বন্যার জলের মতো জীবনে আগমন হতে থাকে সেই শারীরিক ও মানসিক সমস্যাগুলির।

তবে সমস্যা থাকলে সমাধান থাকবে না এটাও তো হয় না। তাই চিন্তা না করে উপায়ের কথাই আগে ভাবতে হবে আমাদের। যারা ৪০ পেরোবেন তারা নিচের এই নিয়মগুকলি সুষ্ঠুভাবে পালন করুন আর হাসতে হাসতে জীবনের বৈতরণীতে পা দিয়ে এগিয়ে যান।

১. ৪০ বছর বয়সের পর ডিম, কাঁকড়া, বেগুন, চিংড়ি, ইলিশমাছ, বােয়াল, কাঁচা নুন, ডালের বড়ি, বিভিন্ন নােনা জলের মাছ খাবেন না। এগুলি আমাদের মধ্যে বিভিন্ন রাগের উদ্রেক করে।

আরো পোস্ট- অক্ষয় তৃতীয়া ২০২১: জেনে নিন পুজোর দিনক্ষণ

২. অর্শরােগীরা শক্তভাত খাবেন না। প্রত্যেকদিন মলত্যাগের পর যদি নারকেল তেল মলদ্বারে ব্যবহার করেন তবে তা ভাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

৩. রাতের আহারের পর আধ ঘণ্টা হাঁটাহাটি করে ঘুমাতে যাওয়া উচিত। দুপুরে যারা বাড়িতে থাকেন তারাও ঘুমাবেন না।

৪. হাই প্রেসার রােগীরা প্রত্যেকদিন ভােরে হাঁটাহাটি করুন। এতে শারীরিক দিক থেকে ভালো ফল পাবেন।

৫. যাদের হাঁপানির সমস্যা আছে তাদের ঠাণ্ডা গরম জল মিশিয়ে স্নান করা উচিত। তারা বেশি কথা বলবেন না উচ্চস্বরে।

৬. যাদের প্রচণ্ড অম্বল হওয়ার সমস্যা আছে তারা দুপুরের খাবারের সঙ্গে স্যালাড খাবেন। হজম হবে দ্রুত।

৭. লাে-প্রেসারের রােগীরা একেবারেই উপোস করবেন না ৪০ বছর বয়সের পর। অম্বলের সমস্যা হবেই।

৮. যারা নিরামিষাশী তারা খাবারে কাঁচা কলা, থোড়, পেঁয়াজ, সজনে ডাঁটা, ডিম, ওলকচু, ছানা, টক দই রাখবেন।

The post বয়স ৪০ পেরোবে…আগে থেকে সাবধান হয়ে মানুন এগুলি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3rvlRAd
إرسال تعليق (0)
أحدث أقدم