নন্দীগ্রাম: ১ এপ্রিল মহারণ। নন্দীগ্রামের মাটি আঁকড়ে পড়ে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বৃহস্পতিবার নন্দীগ্রামে হাই-ভোল্টেজ লড়াই। সম্মুখ-সমরে মমতা বন্দ্যোপাধ্যায়-শুভেন্দু অধিকারী। যুযুধান দুই প্রবল প্রতিপক্ষকে ভোটের ময়দানে জোরদার লড়াই দিতে তৈরি বামেদের তরুণ মুখ মীনাক্ষী মুখোপাধ্যায়। মঙ্গলবারই দ্বিতীয় দফার ভোটের প্রচার শেষ। তার আগে সোমবার নন্দীগ্রামে রোড শো করবেন তৃণমূলনেত্রী। তিনটি জনসভাতেও বক্তৃতা রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
১ এপ্রিল রাজ্যের হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে ভোট। রাজ্যের পাশাপাশি গোটা দেশের নজর এখন এই ভোটে। নন্দীগ্রামে আগামী ১ এপ্রিল বিধানসভা ভোট। গোটা দেশের মিডিয়ার প্রতিনিধিরা নন্দীগ্রামে রয়েছেন। নিজের কেন্দ্র ভবানীপুর ছেড়ে এবার নন্দীগ্রাম থেকে ভোটে লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রতিপক্ষ একদা তাঁরই অনুগত সৈনিক শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ নিয়েছেন শুভেন্দু। কিনি শুরু থেকেই নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হতে চেয়ে দলের কাছে আবেদন করেছিলেন। সেই মতো শুভেন্দুর ইচ্ছাকে মর্যাদা দিয়ে নন্দীগ্রাম থেকে তাঁকে প্রার্থী করেছে পদ্ম শিবির।
নন্দীগ্রামে নির্বাচনী প্রচারে গিয়ে তৃণমূল সুপ্রিমোকে কড়া ভাষায় আক্রমণ সানিয়েছেন বিজেপি নেতা তথা কেন্দ্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নন্দীগ্রামে পরিবর্তনের ডাক দিয়েছেন শাহ। তিনি বলেন, ‘‘নন্দীগ্রামে পরিবর্তন করুন, বাংলায় আপনা-আপনি বদল হয়ে যাবে।’’, অমিত শাহের বক্তব্য ধরে পাল্টা সুর চড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘‘৩৫৬ ধারা জারি করে ভোট হচ্ছে মনে হচ্ছে।’’ নন্দীগ্রামে ভোটের প্রচারে গিয়ে বারবার অধিকারী পরিবারের প্রচি সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে শিশির অধিকারী, শুভেন্দু অধিকারীদের বিঁধতে গিয়ে নন্দীগ্রাম আন্দোলনের প্রসঙ্গ টেনে এনেছেন তৃণমূল সুপ্রিমো। তাঁর কথায়, ‘‘বাপ-ব্যাটার অনুমতিতেই ঢুকেছিল চটি পরা পুলিশ।’’
যদিও তৃণমূলনেত্রীর এই আক্রমণেরও জবাব দিয়ে চলেছেন বিজেপি নেতারা। মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে হেরে যাবেন জেনেই বিজেপি বিঁধতে গিয়ে বারবার বিভ্রান্তিকর কথা বলছেন বলে অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। একুশের ভোটে বাংলায় দু’শোরও বেশি আসনে জিতে ক্ষমতায় আসছে বিজেপি, এমনই দাবি অমিত শাহের।
The post সম্মুখ-সমরে মমতা-শুভেন্দু, শেষ পর্বের প্রচারে নন্দীগ্রামে সভা, রোড শো appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3fmzoYv