সিমলা: ফের ফিরে আসছে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা আতঙ্ক। হিমাচল প্রদেশের পং ড্যাম ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এলাকায় গত ৪ দিনে মৃত্যু হয়েছে কমপক্ষে ২৭ টি পরিযায়ী পাখির। আশঙ্কার জেরে ইতিমধ্যেই স্যাংচুয়ারি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। একপ্রকার বাধ্য হয়েই বন্ধ রাখতে হয়েছে স্যাংচুয়ারি।
আরও খবর পড়ুন – চোখ রাঙাচ্ছে করোনা, হোলির রং ফিকে একাধিক রাজ্যে
অর্চনা শর্মা (প্রিন্সপাল চিফ কনজারভেটর অফ ফরেস্টস ওয়াইল্ড লাইফ) রবিবার জানিয়েছেন, ২৫ মার্চ প্রথমে ১৪ টি পরিযায়ী পাখির মৃত দেহ দেখা যায়। এগুলি বেশিরভাগই বার হেড গিজ পাখি। পরের দুদিনে আরও ১২ টি মৃত পাখি উদ্ধার করা হয়।
তিনি জানিয়েছেন, “আমরা মৃত পাখির স্যাম্পেল সংগ্রহ করে সেগুলি জলন্ধরের আঞ্চলিক ডিজিজ ডায়গোনেস্টিক ল্যাবরোটরিতে পাঠিয়েছি। রিপোর্টে আসার পরেই এভিয়ান ফ্লু সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।”
আরও খবর পড়ুন – সম্মুখ-সমরে মমতা-শুভেন্দু, শেষ পর্বের প্রচারে নন্দীগ্রামে সভা, রোড শো
অর্চনা শর্মা জানিয়েছেন, “বছরের এই সময়টা অভিবাসী পাখিগুলি মধ্য এশিয়ায় তাঁদের প্রজননস্থলে ফিরে যায়। যেহেতু তাঁরা অন্য জায়গা থেকে এসেছে সে কারণে হতে পারে তাঁদের ইমিউনিটি লেভেল কম হওয়ায় তাঁরা আক্রান্ত হয়ে পড়েছে। আমরা ধরে নিচ্ছি এটা অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা হতে পারে। তবে রিপোর্ট আসার আগে অবধি নিশ্চিত ভাবে কিছু বলা যাচ্ছে না।”
তিনি বলেন, ” সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে আমরা আপাতত অভয়ারণ্য এলাকা বন্ধ রেখেছি। ফরেস্ট ডিপার্টমেন্টের ওয়াইল্ডলাইফ শাখা বর্তমানে সক্রিয়ভাবে কাজে লেগে পড়েছে। এছাড়া অন্য ফিল্ড স্টাফেদেরকেও কঠোর ভাবে নজরদারি করার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও খবর পড়ুন – দিল্লির লেফটেন্যান্ট গভর্নরই এখন ‘সরকার’, NCT বিলে সম্মতি রাষ্ট্রপতির
চলতি বছরে জানুয়ারির প্রথম দিকে মারাত্মক প্রভাব ফেলেছিল অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা। বিশেষ করে মহারাষ্ট্রে সংক্রমণ মারাত্মক পৌছায়। মহারাষ্ট্রে প্রায় প্রতিদিনই শয়ে শয়ে পাখি মৃত্যুর খবর আসতে থাকে। হিমাচল প্রদেশের পং ড্যাম ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এলাকায় কমপক্ষে ৫০০০ পাখির মৃত্যু হয়েছিল। এবার সেই আতঙ্কই তাড়া করে বেড়াচ্ছে স্যাংচুয়ারিকে।
The post ফের অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা আতঙ্ক, মৃত ২৭ টি পরিযায়ী পাখি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3sD6vuY