মুম্বই: বি টাউন এবং হোলি এই দু-এর কথা যদি একসঙ্গে আসে তবে এমন কিছু দৃশ্য এবং গান বলিউড তামাম দর্শককে দিয়েছে যেগুলো অমর হয়ে আছে। প্রতি বছর দোল এবং হোলিতে পাড়ায় পাড়ায় এই গানগুলো বারংবার শোনা যায়। আর এখন তো আবার রিলস এর যুগ। এখন দেখে নেওয়া যাক এমন কিছু বলিউডের গান এবং দৃশ্য যেগুলো সারা জীবন মানুষের মনে বেঁচে থাকবে।
অমিতাভ বচ্চন ধর্মেন্দ্র অভিনীত শোলে ছবিতে যখন ছবির মুখ্য চরিত্র রামগড়ের বাসিন্দাদের সঙ্গে দারুণ নেচে এবং গেয়ে হোলি সেলিব্রেট করছিল, সে দৃশ্য আজও মানুষের মনে আছে। গ্রামের সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে সেই হোলির সেলিব্রেসন দর্শক এখনও উপভোগ করে।
রনবীর কাপুর এবং দীপিকা পাড়ুকোন অভিনীত ‘ইয়ে জওয়ানি হে দিওয়ানি’ সিনেমার ‘বালাম পিচকারি’ গানটার কথাই বা ভোলা যায় কি করে। দলের থিম ড্রেসের রং সাদা এটা না মেনেও যে বন্ধুত্বর রং এবং ভালোবাসা একসঙ্গে ফুটিয়ে তোলা যায় তা বুঝিয়ে দিয়েছিল এই গান।
‘ডর’ সিনেমাটাতে হোলির দৃশ্যে শাহরুখ খান জুহি চাওলার দিকে যেভাবে তাকিয়ে ছিলেন তার সেই এক্সপ্রেশন আজও ভোলা যায়নি। এই ছবিতে শাহরুখ খান জুহি চাওলা কে স্টক করতে থাকে। এই ছবিটি বিখ্যাত লাইন,’ আই লাভ ইউ,ক ক ক ক কিরণ’।
নারায়ন শঙ্করের কঠিন নিয়মের বাধন এবং চাউনিকে মিউজিক পিকচার রাজ দিয়েছিল ভালোবাসার টীকা। হোলির সেলিব্রেসন নারায়ণ শংকর তার কঠিন নিয়ম মেনে নিয়েও এবং রাজ তার ভালবাসার অঙ্গীকার কে বুকে ধরে রেখেও এক হয়েছিল। আমরা কথা বলছি মহব্বতে ছবির। যেখানে জাহাজ হারিয়েছিল তার প্রেমিকা এবং অমিতাভ বচ্চন হারিয়েছিল তার একমাত্র কন্যা ঐশ্বর্য রাইকে। এই ছবিতে রাজ অর্থাৎ শাহরুখ খান যখন নারায়ণের শংকর মানে অমিতাভ বচ্চন কে একটু টীকা কপালে লাগানোর জন্য বলেন, তখন অমিতাভ বচ্চন নিজের মাথাটা নিচু করেন সেই টীকার জন্য। এবং নারায়ণ সম্পর্কে বছর গুরুকুলের ছাত্রদের ক্যাম্পাসের বাইরে হোলি খেলতে সম্মতি দেন। ভালবাসার জিত হয়েছিল এই দৃশ্যে।
The post বলিউডের পাঁচটি এমন হোলির দৃশ্য যা কখনও ভোলা যায়না appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/31p2pdQ