২ বছর ধরে বাপের বাড়িতে বউ, হতাশ হয়ে ৫০ ফুট গাছে চড়লেন স্বামী

জয়পুর: বউ বাপের বাড়িতে গিয়েছে, আর স্বামী তাই বেশ আনন্দের সঙ্গে যা খুশি তাই করছে, এমন নানান মজাদার মিম ভিডিও বা ছোট কৌতুক মেসেজ ইন্টারনেটে প্রায়ই ঘুরতে দেখা যায়। কিন্তু বউ বাপের বাড়ি চলে গেছে বলে ৫০ ফুট উঁচু গাছে স্বামী উঠে বসেছেন! এমন কাণ্ড বড় একটা দেখা যায় না। কিন্তু ঠিক এমন কাণ্ডই করে দেখালেন রাজস্থানের এক যুবক।

জানা গিয়েছে তাঁর বউ বাপের বাড়িতে গিয়ে গত ২ বছর ধরে সেখানেই থাকছিল। এরপর ক্ষোভে ও হতাশায় যুবক উঠে পড়লেন অশ্বত্থ গাছের ৫০ ফুট উঁচুতে। তাঁর গাছে ওঠার খবর ছড়িয়ে পড়তেই গাছের নীচে প্রচুর মানুষ ভিড় জমান। খবর দেওয়া হয় পুলিশেও। পুলিশ এলে তাঁকে বুঝিয়ে নীচে নামানো হয়। এরপর ওই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গিয়েছে পুলিশ।

মঙ্গলবার রাজস্থানের ধোলপুর জেলার ভাদোরিয়া পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। তাঁর অশ্বত্থ গাছে ওঠার খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই ছোট্ট গ্রামে একেবারে আলোড়ন পড়ে যায়। কেউ তাঁকে বুঝিয়ে নামানোর চেষ্টা করে, কেউ আবার সহানুভূতি পূর্ণ কথাও বলেন। পরে খবর দেওয়া হয় পুলিশকে।

পুলিশ এলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার কাজ শুরু হয়। একদল লোক ওই যুবককে বোঝানোর চেষ্টা করতে থাকে। অন্যদিকে প্রশাসনের অপর টিম সিঁড়ি সহ ক্রেন নিয়ে আসে। এছাড়া যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে সেজন্য গাছের চারিদিকে গদিও পেতে দেওয়া হয়। যদিও সব শেষে অনেক বোঝানোর পরে নীচে নেমে আসেন ওই যুবক।

জানা গিয়েছে, ওই যুবকের নাম লোররাম ভদোরিয়া। তাঁর স্ত্রী-র নাম সংগীতা বালা। সে গত দু বছর ধরে তাঁর বাপের বাড়িতেই থাকছে। আর এই ব্যাপারেই উপায়ন্তর না পেয়ে এই কাণ্ড ঘটান ওই যুবক।

যুবকের দাবি, তাঁর শ্বশুর বাড়ির লোকেরা তাঁর স্ত্রী-কে ভুলিয়ে নিয়ে গিয়ে এখন আর আসতে দিচ্ছে না। সে এই ব্যাপারে আগে পুলিশের দ্বারস্থও হয়েছিল বলে খবর, কিন্তু কোনও আশাই তিনি পাননি। ফিরে আসেনি তাঁর বউ। আর তাই ক্ষোভে ও হতাশায় শেষমেশ ৫০ ফুট উঁচু গাছে চড়লেন ওই যুবক।

The post ২ বছর ধরে বাপের বাড়িতে বউ, হতাশ হয়ে ৫০ ফুট গাছে চড়লেন স্বামী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/31xTWFd
إرسال تعليق (0)
أحدث أقدم