এক মাসে তিনবার, ফের আকাশে পাকিস্তানি বেলুন

শ্রীনগর : আবারও কী নাশকতা ঘটানোর চেষ্টা করছে পাকিস্তান। ফের কী উপত্যকা রক্তাক্ত করার চক্রান্ত কষা চলছে। এমন সব প্রশ্নেই আতঙ্ক ছড়াল ভূস্বর্গে। ফের কাশ্মীরের আকাশে দেখা মিলল পাকিস্তানি বেলুনের। প্লেন আকৃতির ওই বেলুনটির গায়ে পিআইএ বা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স লেখা রয়েছে।

মঙ্গলবার জম্মু কাশ্মীর পুলিশ এটিকে বাজেয়াপ্ত করে। জম্মুর কানাচৌক এলাকায় প্রথম এটিকে দেখা যায়। সঙ্গে সঙ্গে পুলিশ এটিকে পাকরাও করে। তবে সন্দেহজনক কিছুই মেলেনি। তদন্ত চলছে।

এর আগে ১৬ই মার্চ কাশ্মীরের আকাশে দেখা মেলে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের লোগো দেওয়া একটি বেলুনের। এই বেলুনের আকৃতি একটি প্লেনের মত। যার গায়ে পাক পতাকারও ছবি ছিল।

জম্মুর ভালওয়াল এলাকায় আমকাই উড়তে উড়তে এসে পড়ে বেলুনটি। তারপরেই মাটিতে নেমে আসে। মঙ্গলবার এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরে জম্মু কাশ্মীর পুলিশ সেটিকে বাজেয়াপ্ত করে। বেলুনটির গায়ে পিআইএ (PIA) লেখা ছিল।

১০ই মার্চ প্লেন আকৃতির একটি পাকিস্তানি বেলুন উদ্ধার করা হয়। (aeroplane-shaped balloon) এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় কাশ্মীরে। জম্মু কাশ্মীরের হীরানগর সেক্টরে ( Hiranagar) সোতরা চক গ্রামের আকাশে দেখা যায় এই ধরণের বেলুন। নাশকতার আশঙ্কায় বেশ আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামে।

ঘটনাস্থলে দ্রুত আসে পুলিশ। সঙ্গে সঙ্গে গুলি চালানো হয়। পরে বেলুনটিকে বাজেয়াপ্ত করা হয়। আকাশে এই বেলুনটি উড়তে প্রথম দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশকে। এলাকায় পৌঁছয় রাজবাগ পুলিশের টিম। কে বা কারা এই বেলুন উড়িয়ে ছিল, তা নিয়ে তদন্ত করে পুলিশ। এর পিছনে প্রতিবেশী দেশের কোনও হাত রয়েছে কীনা তাও খতিয়ে দেখা হয়। এরই সঙ্গে কোনও নাশকতার কাজে এটিকে ব্যবহার করার উদ্দেশ্য ছিল কীনা, তা তদন্ত করে দেখা হয়। যদিও সন্দেহজনক কিছু সেখান থেকে পাওয়া যায়নি।

The post এক মাসে তিনবার, ফের আকাশে পাকিস্তানি বেলুন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/31uNzT5
إرسال تعليق (0)
أحدث أقدم