ফের আক্রান্ত ৫৩ হাজারের বেশি, মোট মৃত ১.৬২ লক্ষ

নয়াদিল্লি: দেশে সংক্রমণ কিছুটা কমতির দিকে গেলেও শেষ ২৪ ঘন্টায় বাড়ল মৃতের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী মঙ্গলবার নতুন করে করোনা আক্রান্ত হলেন ৫৩ হাজার ৪৮০ জন। একই সঙ্গে এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৩৮০ জনের। যা কিনা গত দিনের তুলনায় বেশি। আক্রান্তের সংখ্যা অবশ্য কম।

নতুন সংক্রমণ ও মৃত্যুর জেরে মোট সংখ্যাও বাড়ল। বুধবারে সকালে আসা রিপোর্ট অনুযায়ী এখন অবধি দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ২১ লক্ষ ৪৯ হাজার ৩৩৫ জন। এরমধ্যে অবশ্য সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ১৪ লক্ষ ৩৪ হাজার ৩০১ জন। দেশে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৫২ হাজার ৫৬৬ জন। করোনার জেরে এখন অবধি দেশে মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬২ হাজার ৪৬৮ জনের।

কেন্দ্রীয় সরকারের তরফে দেশের করোনা পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিশেষ করে কয়েকটি রাজ্যের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগ বহু গুণে বাড়িয়েছে। পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপ হচ্ছে। গোটা দেশ করোনা হানায় ভয়ঙ্কর এক বিপদের মুখে দাঁড়িয়ে আছে।

নীতি আয়োগ সদস্য (স্বাস্থ্য) ভিকে পাল বলেছেন, ‘‘দেশের করোনা পরিস্থিতি খারাপ থেকে খারাপের দিকে বদলে যাচ্ছে। গত কয়েক সপ্তাহে, বিশেষত কয়েকটি রাজ্যে করোনার সংক্রমণের বাড়বাড়ন্ত ভয়ঙ্করভাবে উদ্বেগ বাড়িয়েছে। কোনও রাজ্য, দেশের কোনও অংশই যেন এখনই আত্মতুষ্টিতে না ভোগে।’’

দেশে করোনার সেকেন্ড ওয়েভে আরও বেশি বিপজ্জনক হয়ে উঠতে পারে, একথা আগেই জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। তাঁদের সেই আশঙ্কাই যেন সত্যি হচ্ছে। রাজ্যে-রাজ্যে হু-হু করে ছড়াচ্ছে সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, দেশের মধ্যে সর্বাধিক করোনা সংক্রমিত জেলাগুলির মধ্যে আটটিই মহারাষ্ট্রের। দিল্লিকেও তালিকায় রাখা হয়েছে।

কেন্দ্রের স্বাস্থ্য সচিবের মতে, ‘‘একাংশের জনগণের হেলদোলহীন আচরণ ও কোভিড প্রোটোকেলকে শিকেয় তোলে ঘুরে বেড়ানোর জেরেই সংক্রমণ বেড়ে চলেছে।’’

The post ফের আক্রান্ত ৫৩ হাজারের বেশি, মোট মৃত ১.৬২ লক্ষ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3fGotcn
إرسال تعليق (0)
أحدث أقدم