কলকাতা : স্বামী চলে গিয়েছিলেন নভেম্বর মাসে। ৬ মাসও গেল না চলে গেলেন স্ত্রী দীপা চট্টোপাধ্যায়ও। বয়স হয়েছিল ৮৩ বছর। রেখে গেলেন ২ সন্তান সৌগত চট্টোপাধ্যায় ও পৌলমী বসুকে। জানা গিয়েছে, কিডনি বিকল হয়ে কাল রাত ২.৫৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৌমিত্র জায়া।
অসুস্থতার কারণে ভরতি ছিলেন বিধাননগরের হাসপাতালে। পরিবার সূত্রে খবর স্বামী সৌমিত্র চট্টোপাধ্যায় মারা যাওয়ার পর থেকেই বাঁচার আগ্রহ হারিয়ে ফেলেছিলেন দীপা চট্টোপাধ্যায়। অবসাদ গ্রাস করেছিল। শূন্যতা বোধ করছিলেন। পাশাপাশি ডায়াবেটিসেও ভুগছিলেন ৪৫ বছর ধরে। কিন্তু মূল সমস্যা হয়ে দাঁড়ায় বহু বছরের সঙ্গীর চলে যাওয়া। মেনে নিতে পারেননি কোনওভাবেই।
১৯৬০ সালে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয় দীপা চত্তপাধ্যায়ের। ৬০ বছরের দীর্ঘ দাম্পত্যে ইতি টানে করোনা সংক্রমণ। ১৫ নভেম্বর সেদিনও ছিল রবিবার। ছুটির দিনে চির ছুটিতে গিয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। অনেক লড়াইয়ের পরে হার মানেন অভিনেতা। পরাজিত হন অপরাজিত। তাঁর মৃত্যুতে বাংলা চলচ্চিত্রের এক যুগ শেষ হয়।
করোনাই সৌমিত্রকে টেনে নিয়ে যায় না ফেরার দেশে। ৫ অক্টোবর কোভিড টেস্টের রিপোর্ট এসেছিল সৌমিত্রের। পরের দিন বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। কোভিড-মুক্ত হন তিনি। শারীরিক অবস্থার খানিক উন্নতির কথাও জানানো হয় হাসপাতালের তরফে। তবে শেষ পর্যন্ত বাধ সাধল কো-মর্বিডিটি ফ্যাক্টর। একের পর এক অঙ্গ নিষ্ক্রিয় হতে থাকে। কোভিড-এনসেফ্যালোপ্যাথিই এর কারণ বলে জানান চিকিৎসকেরা। একটু একটু করে অবস্থার অবনতি হতে থাকে রোজই। শেষ রক্ষা হয়নি।
করোনা থেকে সেরে ওঠার পরেও অনেকরকম জটিলতাই দেখা গিয়েছিল তাঁর শরীরে। চিকিৎসকদের সূত্রে জানা গিয়েছিল, মাল্টিঅর্গান ফেলিওর, ব্রেনডেথ হয়ে মৃত্যু হয় সৌমিত্রের। ২০২০সালের নম্ভেম্বর মাসের ১০ তারিখ বিকেল পর থেকেই চিকিৎসকদের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা। রবিবার ১৫ নভেম্বর সকালে হাসপাতাল থেকে জানানো হয়েছিল, মৃত্যু হয়েছে সৌমিত্রের। ৪০ দিন ধরে বেলভিউতে ভর্তি ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। করোনামুক্ত শরীর ধীরে ধীরে হারাচ্ছিল রোগের সঙ্গে লড়াইয়ের ক্ষমতা। ফলে তাঁকে দীর্ঘদিন লাইফ সাপোর্টে রাখতেও হয়েছিল।
The post স্বামীর শোকে পাঁচ মাসেই চিরঘুমে সৌমিত্র জায়া appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3fSh2yT