মমতার আহ্বানে কংগ্রেসের সম্মতি নেই

কলকাতা : গত ২৮ মার্চ মমতা বন্দ্যোপাধ্যায় দেশের অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রী ও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে বিজেপির বিরুদ্ধে জোট বাঁধতে চিঠি দিয়েছেন। তবে তৃণমূলের এই ডাকে কংগ্রেস সেই অর্থে সারা দিতে নারাজ। কংগ্রেসের বক্তব্য, বাংলায় তৃণমূলের সরকারকে অপসারিত করা ও বিজেপিকে রাজ্যে আর ক্ষমতা বাড়াতে না দেওয়া। আপাতত এই লক্ষ্যেই কংগ্রেস লড়াই করছে। এই যখন অবস্থা তখন কোনও ভাবেই রাজ্যে তৃণমূল সম্পর্কে নরম মনোভাব নেওয়ার প্রশ্ন কংগ্রেসের নেই। এটাই জানিয়ে দিলেন এআইসিসি-র সর্বভারতীয় মুখপাত্র জয়বীর শেরগিল। অর্থাৎ কংগ্রেসের নজরে যে তৃণমূল, বিজেপি সমান প্রতিপক্ষ , সেটাই স্পষ্ট হয়ে গেলো জয়বীর শেরগিল-এর কথায়। কংগ্রেসের এই অবস্থান থেকে আপাতত স্পষ্ট যে নির্বাচনের পর সরকার গড়ার জন্য তৃণমূল যদি কংগ্রেসের সাহায্য চায় সেটা বাংলার কংগ্রেস মানবে না।

গত ২৯ মার্চে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধী কেন্দ্রীয় জোট করার লক্ষ্যে জাতীয়স্তরে অবিজেপি নেতাদের চিঠি দেন। চিঠির বক্তব্য ছিল, বিজেপি যে ভাবে গণতন্ত্রকে ‘ধ্বংস’ করছে, তাতে একজোট হয়ে তার মোকাবিলা করা প্রয়োজন। কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী-সহ অ-বিজেপি বিভিন্ন দলের নেতাদের কাছে এই চিঠি পাঠান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে কলকাতায় এসে সেই প্রসঙ্গে এআইসিসি নেতা জয়বীর শেরগিল যা বলেছেন, সেটা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বক্তব্যের সঙ্গে একই হয়ে গেছে।

সনিয়াকে মমতার চিঠি প্রসঙ্গে বিধান ভবনে জয়বীর শেরগিল বলেন, জাতীয় স্তরে অ-বিজেপি দলগুলির মধ্যে সমন্বয় থাকেই। কিন্তু এ রাজ্যে কংগ্রেস লড়াই করছে তৃণমূলকে ‘ফেয়ারওয়েল’ এবং বিজেপিকে ‘নো-এন্ট্রি বোর্ড’ দেখানোর জন্য। তাই এখানে তৃণমূলের সঙ্গে সমঝোতার কথা নিয়ে তাঁরা মোটেই ভাবছেন না। শেরগিলের মন্তব্য, “এক হাতে রাজ্যে কংগ্রেসকে ভাঙব আর অন্য হাতে সনিয়া গাঁধীকে চিঠি লিখব, এই দু’টো একসঙ্গে হতে পারে না।” তাঁর আরও বক্তব্য, “বাংলায় মোদী এবং দিদির দল রাজ্যের মানুষের স্বপ্ন, আশা-আকাঙ্ক্ষা, আবেগ নিয়ে ফুটবল খেলছে। উন্নয়নের দিকে নজর তৃণমূল, বিজেপি-র কারও নেই। দু’দল একে অপরকে দোষ দিচ্ছে এবং সব মিলিয়ে টিম বেঙ্গল, মানে তৃণমূল, বিজেপি হারছেই ।”

এই প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, “দিদির হাত ধরেই বিজেপি এ রাজ্যে ঢুকল। এখন দিদি আর মোদী একে অপরকে সব সময় গালিগালাজ করছেন। এটা বাংলার মানুষ মেনে নেবে না। আর সেই কারণেই গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ মানুষের সরকার গড়তে হবে।” তাঁর দাবি, বাংলায় বাম ও কংগ্রেস সাম্প্রদায়িক শক্তিকে কখনও মদত দেয়নি। আর তৃণমূল বাম-কংগ্রেসকে মুছে দিয়ে বাংলাকে বিজেপির হাতে তুলে দিতে চাইছে। এর পর কী করে তৃণমূল কংগ্রেসের সাহায্য চাইছে? বিজেপিকে যুঝে নিতে পারবে কংগ্রেস, এর জন্য তৃণমূলকে সঙ্গে লাগবে না।

The post মমতার আহ্বানে কংগ্রেসের সম্মতি নেই appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/31HlckC
إرسال تعليق (0)
أحدث أقدم