কলকাতা: বাঙালিদের বারো মাসে তেরো পার্বন। কিছু না হলে বিয়েবাড়ি তো আছেই। সেই একঘেঁয়ে সাজে একেবারে ফ্যাশন থেকে আউট হয়ে গিয়েছে। কারণ এখন যুগটা এমনই যে নিজের স্টাইল নিজের বানাতে পারেন আপনি। সেই স্টাইলেই আপনি আনতে পারেন নতুন ফ্যাশনের ট্রেন্ড। লেহেঙ্গা-চোলি তো অংকে মহিলারাই পরেন বিয়েবাড়িতে। কিন্তু তার সঙ্গে ওড়না না নিলে স্টাইলটা কমপ্লিট হয় না। তবু ওড়না নেওয়ার সেই চিরাচরিত নিয়ম ভেঙে এবার একটু অন্য কিছু ট্রাই করুন। হয়ে উঠুন পার্টির শিরোমনি। রইলো টিপস। আলাদা ভাবে নতুন স্টাইলে ওড়না নিতে পড়তেই হবে পুরোটা।
১. ওয়ান সাইড ওড়না: এই প্রকার ওড়না স্টাইলে ওড়না আপনাকে আপনার একদিকের কাঁধ থেকে ঝুলিয়ে নিতে হয়। কাঁধে সেফটিপিন লাগিয়ে নিতে হয়। তারপর তা শাড়ির আঁচলের মত একহাতে ঝুলিয়ে স্টাইল করে ক্যারি করতে পারেন একটা অন্য লুক আনতে। আপনার চোলিটি খুব কালারফুল হলে তা দেখাতে এভাবে ওড়না নিলেই ভালো লাগবে।
২. ত্রিকোণ ওড়না: এক্ষেত্রে আবার কাঁধের একদিকে ওড়না পিনাপ করে নেবেন। তবে এরপর আপনাকে লেহেঙ্গার সামনে থেকে ত্রিকোণভাবে নিতে হবে বাকি অংশ। ভীষণ স্মার্ট আর মোহময়ী দেখতে লাগে। চোলিটি ক্রপ টাইপ হলে পাতলা ওড়নার মধ্যে দিয়ে উঁকি মারবে পেট। আজকাল এমন দুপাট্টা বা ওড়না শুধুও কিনতে পারেন। রইলো লিংক। দেখুন অনলাইনে।
৩. রিষ্ট ওড়না: একটা স্মার্ট লুক পেতে এটা ট্রাই করুন। ওড়না কোমর থেকে পেচিয়ে নিয়ে হাতের কব্জির কাছ থেকে দু হাতের কব্জি থেকে নীচের দিকে ঝুলিয়ে দিতে হয়। আপনার লেহেঙ্গা ও চোলির সমগ্র ডিজাইনটি ভালো মতো দেখা যায়।
৪. ঘোমটা স্টাইল ওড়না: আপনি বিবাহিত হলে এই স্টাইলটিও একেবারে স্টাইলিশ লুক আনবে। লেহেঙ্গার সাথে এই ধরণের ওড়না স্টাইল ক্যারি করতে পারেন। এই ধরণের ওড়না স্টাইলে ওড়নাকে একদিকে প্লিটস করে সেফটিপিন দিয়ে লাগিয়ে নেওয়া হয়। তারপর তা ঘোমটার মত মাথায় নিতে হয়।
The post লেহেঙ্গা-চোলিতে থাকুক ওড়নার বিচিত্র স্টাইল, আজই কিনুন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3fMqmnN