বিএসএফের গুলিতে খতম পাক চোরাচালানকারী, উদ্ধার মাদক-অস্ত্র

অমৃতসর : বুধবার সকালেই এল সাফল্য। এক পাকিস্তানি চোরাচালানকারীকে নিকেশ করল বর্ডার সিকিওরিটি ফোর্স বা বিএসএফ। পঞ্জাবের অমৃতসর জেলার আজনালা মহকুমার ভারত পাকিস্তান সীমান্তে এই ঘটনা ঘটে। কাক্কার বর্ডার আউট পোস্টের কাছেই ওই পাক চোরাচালানকারীকে গুলি করে মারা হয়।

ওই ব্যক্তির কাছ থেকে ২২ কেজি হেরোইন ও দুটি এ কে ৪৭ রাইফেল উদ্ধার করা হয়েছে। এই বিপুল পরিমাণ মাদক নিয়ে সে কোথায় পাচার করছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। বুধবার ভোরে বিএসএফের সঙ্গেদ যৌথ অভিযান চালায় অমৃতসর জেলা গ্রামীণ পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সীমান্ত বরবার হানা দেয় এই যৌথ টিম।

অস্ত্র ও মাদক ছাড়াও ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয় এ কে সিরিজের চারটি ম্যাগাজিন, একটি মোবাইল ফোন, একটি প্লাস্টিকের পাইপ। ওই ব্যক্তির সঙ্গে আইএসআইয়ের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে দাবি বিএসএফের।

বিএসএফ জানতে পেরেছে ওই পাক চোরাচালানকারীর সঙ্গে দুই ভারতীয়ের যোগাযোগ ছিল। এই মাদক ও অস্ত্র পাচারে তারাও সাহায্য করত। ওই দুই ব্যক্তি হল জগদীশ ভুরা ও জসপাল সিং। এরা দুজন গুরুদাসপুর জেলার গাট্টি রাজকোট গ্রামের বাসিন্দা। আপাতত তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

তদন্তে পুলিশ জানতে পেরেছে জগদীশ ভুরা বর্তমানে বেলজিয়ামে পালিয়ে আশ্রয় নিয়েছে। সেখানে বিভিন্ন নাশকতামূলক কাজের সঙ্গে যুক্ত সে। তবে জসপাল সিং কোথায় রয়েছে, তা এখনও জানা যায়নি। তবে এই দুই ব্যক্তিই পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে রেখে চলে।

এই বিএসএফের হাতেই উদ্ধার হয় ১৫০ ফুট লম্বা টানেল। জানুয়ারি মাসে পানসর এলাকার হিরানগর সেক্টরে বর্ডার আউটপোস্টের কাছেই উদ্ধার হয় গুপ্ত টানেলটি। বিএসএফের মুখপাত্র জানান, এই টানেলটি জঙ্গি অনুপ্রবেশের সুবিধার জন্যই বানানো হয়েছে। কাঠুয়ার পানসর এলাকায় উদ্ধার হওয়া টানেলটি ১৫০ মিটার লম্বা ও ৩০ মিটার গভীর। ৩ফুট চওড়া টানেলটি যেখানে তৈরি করা হয়েছে, সেখানেই ২০২০ সালের জুন মাসে একটি পাক ড্রোন বা হেক্সাকপ্টারকে গুলি করে মাটিতে নামিয়ে ছিল বিএসএফ। ড্রোনটিতে ভর্তি ছিল অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম।

The post বিএসএফের গুলিতে খতম পাক চোরাচালানকারী, উদ্ধার মাদক-অস্ত্র appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3rU8tG4
إرسال تعليق (0)
أحدث أقدم