পিএফ ট্যাক্সের নতুন নিয়ম কতটা প্রভাব ফেলবে সাধারণের উপর, জানুন বিস্তারে

নয়াদিল্লি: আগামী ১ এপ্রিল থেকে চালু নয়া অর্থবর্ষ। বাজেট ২০২১ অনুযায়ী চালু হচ্ছে বেশ কিছু নয়া নিয়ম।অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ২০২১-২২ সালের কেন্দ্রীয় বাজেটে ঘোষণা করেছিলেন যে, যাদের আয় বছরে আড়াই লক্ষ টাকার বেশি তাদের পরবর্তী অর্থবছর থেকে কর দিতে হবে।

এবার থেকে প্রতিবছর যদি কোনও ব্যক্তির প্রভিডেন্ড ফাণ্ডে আড়াই লক্ষ টাকার বেশি জমা হয় তাহলে সেই টাকার উপর ১০ শতাংশ কর চাপানো হবে। যে কোনও ব্যক্তির বেসিক বেতনের ১২ শতাংশ পিএফের জন্য কাটা হয়। এর সঙ্গে, আরও ১২ শতাংশ টাকা সংশ্লিষ্ট সংস্থা ওই কর্মীর নামে জমা করে। অর্থাৎ একত্রে ২৪ শতাংশ টাকা ওই সংশ্লিষ্ট ব্যক্তির নামে সরকারের ঘরে জমা পড়ে প্রতি মাসে। কেন্দ্রীয় সরকার যে নিয়ম বলবৎ করতে চলেছে, তাতে সংশ্লিষ্ট কর্মচারীর কাছ থেকে যে টাকা কাটা হয়, অর্থাৎ সেই ১২ শতাংশের আর্থিক পরিমাণ মাসে ২০,৮৩৪ টাকা বা বছরে ২.৫ লক্ষ টাকার বেশি হয়ে গেলে তার উপর কর বসানো হবে।

যদিও কেন্দ্রীয় সরকারের দাবি, এই নিয়মে মাত্র এক শতাংশ মানুষের উপর কর বসানো হবে। অর্থাৎ যদি কোনও ব্যক্তির বেতন থেকে বার্ষিক প্রভিডেন্ড ফাণ্ড বাবদ সাড়ে তিন লক্ষ টাকা কাটা হয়। তাহলে এক লক্ষ টাকার উপর সুদ বাবদ যে আয় তার উপর ১০ শতাংশ কর কাটা হবে। বর্তমানে এই এক লক্ষ টাকার উপর ব্যক্তির আয় হবে ৮,৫০০ টাকা। এই আয়ের ১০ শতাংশ অর্থাৎ ৮৫০ টাকা কর বাবদ কেটে নেবে সরকার। আর ৭,৬৫০ টাকা প্রাপ্তি ঘটবে ওই ব্যক্তির।

মাসিক এই পরিমাণ প্রভিডেন্ড ফান্ড যে ব্যক্তির বেতন থেকে কাটা হয় তার মাসিক বেসিক বেতন হতে হবে ২ লক্ষ টাকার বেশি। অর্থাৎ ওই ব্যক্তির মাসিক মোট বেতন কমপক্ষে সাড়ে ৪ কিংবা ৫ লক্ষ টাকার আশেপাশে হতে হবে।বর্তমান সময়ে এই বেতন হাতেগোনা মানুষ পেয়ে থাকেন। অর্থাৎ কেন্দ্রীয় সরকার উচ্চ আয়ের অংশের মানুষদেরই করের আওতায় আনার পরিকল্পনা করেছেন। সরকারের আয় বৃদ্ধির জন্য অবশ্য এটা একটা ভাল উপায় বলে মনে করছেন বিশ্লেষকরা।

The post পিএফ ট্যাক্সের নতুন নিয়ম কতটা প্রভাব ফেলবে সাধারণের উপর, জানুন বিস্তারে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3sVui9q
إرسال تعليق (0)
أحدث أقدم