দু’দিনের ভারত সফরে রুশ বিদেশমন্ত্রী

নয়াদিল্লি: দু’দিনের সফরে আজ ভারতে আসছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সেরগেই ল্যাভরভ। দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করবেন দুই বিদেশমন্ত্রী। রুশ বিদেশমন্ত্রীর এই ভারত সফর ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনের জন্যও একটি ক্ষেত্র তৈরি করবে বলে মনে করছেন কূটনীতিবিদরা।

গত বৃহস্পতিবারই রুশ বিদেশমন্ত্রকের তরফে মারিয়া জাখারোভা সের্গেই লাভরভের ভারত সফরের কথা জানিয়েছিলেন। আজ ৫ ও আগামিকাল ৬ এপ্রিল ভারতে থাকবেন রাশিয়ার বিদেশমন্ত্রী। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করবেন রাশিয়ার বিদেশমন্ত্রী। করোনা অতিমারীর জেরে দত দু’দশকের মধ্যে প্রথমবার ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলন স্থগিত করা হয়েছিল।

ভারত ও রাশিয়ার মধ্যে সুসম্পর্ক দীর্ঘ দিনের। দু’দেশের মধ্যে ‘ভারত-রাশিয়া কৌশলগত অংশীদারিত্বের বিষয়ে ঘোষণাপত্র’ স্বাক্ষরিত হয়েছে বহু আগে। ২০০০ সাল থেকে ভারত ও রাশিয়া দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলন হচ্ছে। এখনও পর্যন্ত ভারত ও রাশিয়ায় মধ্যে পর্যায়ক্রমে ২০টি বার্ষিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বছরের পর বছর ধরে চলা এই সম্মেলনের জেরে আরও কাছাকাছি এসেছে দুই দেশ।

সম্পর্কের ভিত আরও বেশি মজবুত হয়েছে দুই দেশের মধ্যে। মনমোহন সিংয়ের জমানা শেষ হয়ে যাওয়ার পর মোদীর জমানার শুরু থেকেও ভারত বরাবরই রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহাবস্থানের সওয়াল করে আসছে। তবে সম্প্রতি ভারত, আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়া সমন্বয়ে তৈরি চার দেশের জোট বা কোয়াডের সমালোচনা করে রাশিয়া। ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য কোয়াডের তৎপরতা ক্ষতিকারক হতে পারে বলেও মনে করে রাশিয়া। সংবাদসংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী রাশিয়ান মিশনের ডেপুটি চিফ রোমান বাবুসকিন ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সার্বিক বিকাশের ক্ষেত্রে কোয়াডের ভূমিকায় সংশয় প্রকাশ করেছে।

দু’দিনের ভারত সফর সেরেই রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ রওনা দেবেন পাকিস্তানের উদ্দেশে। পাকিস্তানেও দু’দিন থাকবেন রুশ বিদেশমন্ত্রী। পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির সঙ্গে বৈঠক করবেন তিনি। আগামী ৬ ও ৭ এপ্রিল রুশ বিদেশমন্ত্রীর পাকিস্তান সফর। রাশিয়া ও পাকিস্তানের মধ্যে একাধিক বিষয় নিয়ে আলোচনা করবেন দুই বিদেশমন্ত্রী।

The post দু’দিনের ভারত সফরে রুশ বিদেশমন্ত্রী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3mvlcOt
إرسال تعليق (0)
أحدث أقدم