বিজাপুর: শনিবার ছত্তিশগড়ের মাওবাদী হামলায় এখনও ২২ সেনা শহিদ হয়েছেন। আহত হয়েছেন ৩১ জন জওয়ান। প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রায় ৩০০ থেকে ৪০০ মাওবাদীরা একটি দল সৈন্যদের দলকে ঘিরে ফেলে এবং এই আক্রমণ চালায়। গোয়েন্দা সংস্থাগুলির মতে, মাওবাদী নেতা হিড়মা এই পুরো ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারী।
বর্তমানে মাওবাদীদের সন্ধানে সুকমা-বিজাপুর সীমান্তে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। সূত্রমতে, এই হামলার পেছনে কুখ্যাত মাওবাদী নেতা হিড়মার হাত রয়েছে এবং তাঁর পরিকল্পনা অনুযায়ী সেনাবাহিনীকে ঘন বনের মধ্যে টোপ দিয়ে ডেকে তাদের উপর হামলা চালানো হয়েছিল।ওখানকার মাওবাদী দলগুলো এবং হিড়মা সুরক্ষা বাহিনী কর্তৃক পরিচালিত মাও বিরোধী অভিযান চালিয়ে যাওয়ায় বেশ ক্ষুব্ধ ছিল এবং বারবার হুমকি দিচ্ছিল।
গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে, মাওবাদী নেতা হিড়মা সঙ্গীদের নিয়ে সেখানে ফাঁদ পেতেছিল। গোয়েন্দা সূত্রে খবর পাওয়ার পরে ছত্তিশগড়ের জঙ্গলে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। কিন্তু সেই জায়গাতেই মাওবাদীরা বড় সংখ্যায় অপেক্ষা করছিল। মাওবাদীরা নিরাপত্তা বাহিনীর সঙ্গে এই জায়গাতেই তিনঘন্টার ওপরে গুলির যুদ্ধ চালায়।
সুরক্ষা বাহিনীর কাছে হিড়মা সম্পর্কে তেমন তথ্য ছিল না, তবে তথ্য অনুসারে, হিড়মার বয়স ৪০ বছর। হিড়মার আসল নাম হিড়মনা এবং সুকমা জেলার পুভার্টি গ্রামের বাসিন্দা। হিডমা পিপলস লিবারেশন গেরিলা আর্মির নেতৃত্বে রয়েছে এবং তার গ্রুপে প্রায় আড়াইশ মাওবাদী রয়েছে।এই মাওবাদী দলটি দন্ডকারণ্য বিশেষ জোনাল কমিটির সঙ্গে অন্তর্ভুক্ত আছে বলে জানা গেছে।মোস্ট ওয়ান্টেড মাওবাদী নেতা রমন্না মারা যাওয়ার পর তার জায়গায় দায়িত্ব সামলাচ্ছে হিডমা।
পাশাপাশি সিপিআই মাওবাদীদের ২১ সদস্যের কেন্দ্রীয় কমিটির সব থেকে কমবয়সী সদস্য। অন্যদিকে অসমর্থিত সূত্রের খবর তাকে মাওবাদীদের কেন্দ্রীয় মিলিটারি কমিশনের প্রধান পদেও নিয়োগ করা হয়েছে। তবে তার কোনও সাম্প্রতিক ছবি পাওয়া যায়নি। এই মুহুর্তে তার মাথার দাম ৪০ লক্ষ টাকা।ভিম মাণ্ডভী হত্যা কাণ্ডে তার বিরুদ্ধে এনআইএ চার্জশিট দাখিল করেছে।হিডমার অধীনে মাওবাদীদের পিএলজিএ ব্যাটালিয়ন রয়েছে। এর আওতায় পলমেড, কনটা, জাগরগুন্ডা, বাসাগুদা এলাকার কমিটিগুলো একসঙ্গে কাজ চালায়।
The post ছত্তিশগড়ে সেনার উপর মাও হামলা! মাস্টারমাইন্ড হিড়মার মাথার দাম ৪০ লক্ষ টাকা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3sR8onP