নিনা এবং মাসাবা গুপ্তাকে দেখা যাবে ‘পঞ্চায়েত ২’ এবং ‘মাসাবা মসাবা ২’ তে

কলকাতা: নিনা গুপ্তা এবং তার কন্যা মাসাবা গুপ্তা কে শিগ্রহী দেখা যাবে ‘পঞ্চায়েত ২’ এবং ‘মাসাবা মসাবা ২’ তে। রবিবার ছুটির দিন মা মেয়ে জুটি মিলে সেই আনন্দই উপভোগ করলেন।

২০২০ তে আমাজন প্রাইমে মুক্তি পেয়েছিল ‘পঞ্চায়েত’। গতবছর মুক্তি পাওয়া জনপ্রিয় ওয়েব সিরিজ গুলির মধ্যে রয়েছে পঞ্চায়েত। নিনা গুপ্তা জানিয়েছেন তিনি এখন ‘পঞ্চায়েত ২’ এর জন্যে প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে নেটফ্লিক্স এর জনপ্রিয় একটি ওয়েব সিরিজ ‘মাসাবা মাসাবা’ তে মা মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন বাস্তবের এই মা মেয়ে জুটি নিনা ও মাসাবা। এই সিরিজটি বাস্তবে নিনা এবং তার কন্যা মাসাবার জীবনকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল। সিজিন ২ এর স্ক্রিপ্টের একটি ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন মাসাবা।
আজ ‘পঞ্চায়েত’ এর বর্ষপূরতি সেলিব্রেট করেছেন নিনা এবং নিজের ইনস্টাগ্রামে সেই ভিডিও পোস্ট করেছেন। নিজের গোটা টিমকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। ভিডিও ক্যাপশনে লিখেছেন ‘গেটিং রেডি ফর দ্যা নেক্সট সিজিন।’

‘পঞ্চায়েত’ এ নিনার চরিত্রের নাম মঞ্জু দেবী। যিনি গ্রামের পঞ্চায়েত প্রধান। কিন্তু সে স্বামী, সংসার, মেয়ের বিয়ে এইসব নিয়েই বেশি চিন্তিত। তবে সিজিনের শেষে দেখা গেছে তিনি নিজের আসল অস্তিত্ব খুঁজে পেয়েছেন একজন পঞ্চায়েত প্রধান এবং একজন মহিলা হিসাবে।

একটি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে পঞ্চায়েতে নিজের চরিত্র সম্মন্ধে নিনা বলেছিলেন, “আমি সব সময় সেই চরিত্র গুলোই করতে পছন্দ করি যেগুলি আমায় আকর্ষণ করে, আমায় ব্যাকুল করে। মঞ্জু দেবী ও ঠিক একই ভাবে আমায় ব্যাকুল করেছে। তাই এই চরিত্রটি আমি করেছি। এছাড়া পঞ্চায়েতের স্টোরিটা আমার খুব পছন্দ হয়েছিল।”

নিনা আরও একবার স্ক্রীন ভাগ করে নিচ্ছেন তার কন্যা মাসাবার সঙ্গে। ‘মাসাবা মাসাবা’ সিজন ২ তে আবারও এই মা মেয়ে জুটিকে একত্রে দেখা যাবে। রবিবার মাসাবাও তার ইনস্টাগ্রামে মায়ের সঙ্গে একটি ছেলেবেলার ছবি পোস্ট করেন।

‘মাসাবা মাসাবা ২’ এর গল্প একটি দক্ষ কর্মপটু ডিজাইনার কন্যা এবং তার মায়ের সম্পর্কের সমীকরণকে ফুটিয়ে তুলেছে। খুব শীগ্রই নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হবে ‘মাসাবা মাসাবা ২’।

The post নিনা এবং মাসাবা গুপ্তাকে দেখা যাবে ‘পঞ্চায়েত ২’ এবং ‘মাসাবা মসাবা ২’ তে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3mkFJov
إرسال تعليق (0)
أحدث أقدم