কলকাতা: সারা বিশ্ব জুড়ে স্বাস্থ্য সচেতন মানুষদের কাছে ডিটক্স অনেক পরিচিত একটি শব্দ। এটি হলো শরীরকে নোংরা থেকে মুক্ত রাখার উপায়। শরীরকে ডিটক্স করতে অনেকে ওষুধ বা গোলাপী শরবত খেয়ে থাকে। প্রকৃতপক্ষে শরীরকে ডিটক্স করতে এসব ওষুধের কোন দরকার নেই। এর কারণ হিসেবে ডায়েটেশিয়ানরা বলছেন যে আমাদের শরীর থেকে প্রাকৃতিক ভাবে টক্সিন বের হয়ে যেতে পারে। এর জন্য বিশেষ কোন ডায়েটের দরকার নেই। তবে কয়েকটি বিষয় মাথায় রাখলেই তা সম্ভব। দেখুন কী সেই বিষয়গুলো।
১. খাদ্যাভাস ঠিক করা: যতই কাজের চাপ থাকুক খাবার খাওয়ার সঠিক সময় সবাইকেই মানতে হয়। সঠিক পরিমানে খেতে হবে। একটি খাবার খাওয়া থেকে আরেকটি খাবার খাওয়ার সময়ের পার্থক্য শরীরকে ডিটক্স করতে সাহায্য করবে। খুব বেশিক্ষণ খালি পেটে থাকবেন না।
২. নিয়ম অনুযায়ী ডায়েট মেনে চলা: নন ভেজিটেরিয়ান ডায়েটে টক্সিন থাকে অনেক বেশি। তাই মাছ বা মাংস ছাড়াও সব্জি রাখুন রোজ ডায়েটে।
আরো পোস্ট- কেন হোটেলে খাবারের পর দিতেই হয় মৌরি?
৩. সতেজ খাবার খাওয়া: পুষ্টিকর এবং উচ্চ পুষ্টিসম্পূর্ণ খাবার রাখবেন ও সেগুলি যেন প্রতিদিন তাজা অবস্থায় আপনি খান সেটাও লক্ষ্য রাখবেন। খাবার তালিকায় দই, ইডলি, আচার রাখবেন রোজ নিয়ম করে। এ জাতীয় খাবারগুলো শরীরে উপকারি ব্যাকটেরিয়া তৈরি করতে পারে এবং শরীরকে সুস্থ রাখে।
৪. ফ্যাটযুক্ত ভিটামিনগুলোর বিষয়ে বাড়তি সতর্কতা: ভিটামিন এ, ডি, ই, কে-তে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে তা মাথায় রাখবেন। এই ভিটামিন গুলো দীর্ঘ সময় ধরে আমাদের শরীরে থাকে। তাই এই ভিটামিনযুক্ত খাবারগুলো প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খেলে শরীর বিষাক্ত হয়ে পড়ার ঝুঁকি থাকে।
৫. জল বেশি পান করা: শরীর সুস্থ রাখতে সঠিক জল পানের কোনো বিকল্প নেই। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করতেই হবে। জল শরীর থেকে ডিটক্স দূর করে। জিরা ও আজওয়াইনের পানীয় খুব উপকারি। ১ টেবিল চামচ জিরা ও আজওয়াইন ১ লিটার জলে মিশিয়ে সারা রাত রেখে দিতে হবে। পরে সকালে হালকা গরম করে পান করতে হবে সেই পানীয়।
The post শরীরে জমেছে টক্সিন, তাড়ান প্রাকৃতিক উপায়ে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3mjo4O4