‘কেউ বেইমানি করলে খতম করে দেব’, নাম না করে হুঁশিয়ারি কল্যাণের

স্টাফ রিপোর্টার, শ্রীরামপুর: যে লড়তে চায় লড়ুক, কিন্তু কেউ বেইমানি করলে খতম করে দেব! নাম না করলেও সতীর্থ তথা রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে এমনই শব্দবান ছুঁড়লেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার হুগলির ব্যান্ডেলের সাহেববাগানের সভা থেকে নাম না করে শুভেন্দুকে আক্রমণ করলেন কল্যাণ। তিনি বলেন, “ইয়া তৃণমূলমে রহো, নেহি তো বিজেপিকে সাথ চলা যাও, দোনো কে সাথ প্রেম মাত কিজিয়ে ভাইয়া!”

কল্যাণ আরও বলেছেন, ‘‘কোনও কোনও জায়গায় কোনও কোনও নেতা থাকেন, যাঁদের উপর স্থানীয় ভাবে দায়িত্ব দেওয়া থাকে। কিন্তু মাথার উপর কে? মাথার উপর হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ডাকে সবাই ছুটে আসে। আজকে অনেকে বড় হতে পারেন। কিন্তু বড় হলেন কার ছায়ায়, সেটাই হল সব চেয়ে বড় ব্যাপার।’’

দুদিন আগেই অর্থাৎ রবিবারই শুভেন্দু অধিকারীকে দলবললের জল্পনা উড়িয়ে তাঁকে দলের অবিচ্ছেদ্য অংশ বলেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, উনি যদি কোথাও সভা করেন, তা তো দলের জন্য ভালো। কল্যাণ বলেন, ‘‘যাই করুক না কেন ও তৃণমূলেই রয়েছে। দলের নেত্রী থেকে নেতা-কর্মী সবাই শুভেন্দুকে ভালবাসে।’’

কিন্তু মঙ্গলবার নন্দীগ্রামের সভা থেকে শুভেন্দু একের পর এক হুঙ্কার ছাড়েন। বলেন, “নন্দীগ্রাম আন্দোলন কারোর একার নয়। এটা মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন।”

এদিন নন্দীগ্রামে তৃণমূলের পৃথক কর্মসূচি ছিল। সেখানে প্রধান বক্তা ছিলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সে ব্যাপারেই এদিন নাম না করে রক্তাক্ত সূর্যোদয়ের ১৩তম বর্ষপূর্তির মঞ্চ থেকে শুভেন্দুর কটাক্ষ করে বলেন, “নন্দীগ্রামের কথা ওরা মনে রেখেছে বলে ভাল লেগেছে। খুব ভাল লেগেছে।’‌ তাঁর প্রশ্ন, ‘‌১৩ বছর পর নন্দীগ্রামের কথা মনে পড়েছে?‌” শুভেন্দুকে পাল্টা দেন ফিরহাদ হাকিমও। তিনি বলেন, কে বলেছে আসিনি! ১৩ বছরে অনেকবার নন্দীগ্রামে এসেছি।

The post ‘কেউ বেইমানি করলে খতম করে দেব’, নাম না করে হুঁশিয়ারি কল্যাণের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3nbOY9R
إرسال تعليق (0)
أحدث أقدم